1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

নতুন ৭ ধারাবাহিকে নাদিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১০৮ Time View

সমসাময়িককালে যারা অভিনয় শুরু করেছিলেন বলা যায় তাদের মধ্যে শুধুমাত্র নাদিয়াই পেশাগতভাবে অভিনয়ে এখনো নিয়মিত। তার সমসাময়িককালের কেউ কেউ অভিনয় ছেড়ে দিয়েছেন। কেউ কেউ খুব কমই অভিনয় করেন। কেউ-বা বিয়ে করে সংসারী হয়েছেন, আবার কেউ দেশের বাইরে স্থায়ী হয়েছেন। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত একটি ক্লিন ইমেজ নিয়ে অভিনয় করে যাচ্ছেন নন্দিত এই নাট্যাভিনেত্রী।

করোনায় লকডাউন পরবর্তী সময়ে অর্থাত্ গত ৪ জুন থেকে আবারও অভিনয়ে নিয়মিত হয়ে ওঠেছেন তিনি। এরইমধ্যে নাদিয়া নির্মাতাদের আগ্রহের কারণে নতুন সাতটি ধারাবাহিকে কাজ করছেন। এরমধ্যে দুটি নাটকের একটি আজ থেকে এবং আরেকটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই প্রচার শুরু হবে। চারটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু হবে চলতি মাসেই। গত রবিবার থেকে বিটিভিতে প্রচার শুরু হয়েছে নিয়াজ মাহবুব পরিচালিত ‘সত্যপুরের নিত্যদিন’। আজ থেকে প্রচার শুরু হবে অনন্য ইমনের ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ ধারাবাহিকটি। শুটিং করেছেন কায়সার আহমেদ ও আল হাজেনের নির্দেশনায় ধারাবাহিক ‘গোলমাল’, তুষার খানের ‘সংকটে সংকট’, ইমরান হাওলাদারের ‘ভিলেজ হট্টগোল’, সাজিন আহমেদ বাবুর ‘কর্পোরেট ভালোবাসা’। চলতি মাস থেকে ফরিদুল হাসানের নির্দেশনায় ‘বাহানা’ ধারাবাহিকের কাজ শুরু করবেন।

ধারাবাহিকগুলোতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, সত্যি বলতে কি লকডাউনের পর কাজ শুরু করেছিন মনে ভীষণ আতঙ্ক নিয়ে। আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছি, ভালো আছি এবং ভালোভাবে কাজগুলো করতে পারছি। আমি চাই শিগগিরই পৃথিবী আবার হেসে উঠুক। আমার কাছে এরইমধ্যে অনেক ধারাবাহিক নাটকেই কাজ করার প্রস্তাব এসেছিল। কিন্তু আমার যেসব গল্প ভালোলেগেছে এবং অবশ্যই চরিত্রে ভিন্নতা আছে সেসব ধারাবাহিকেই কাজ করছি। যে নাটকগুলোর কথা এখানে বিশেষভাবে বলা আছে প্রত্যেকটিরই গল্প এবং আমার চরিত্র নিয়ে আমি সন্তুষ্ট। আমি অবশ্যই নির্মাতাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার অভিনয়ে আস্থা রাখছেন। অবশ্যই দর্শকের প্রতি কৃতজ্ঞ যে তারা নিয়মিত আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন।

নাদিয়া জানান, এরইমধ্যে তিনি তানিম পারভেজের নির্দেশনায় ওয়েব সিরিজ ‘ঘোল’র কাজ শুরু করেছেন। এখন পর্যন্ত সিনেমায় অভিনয়ে দেখা যায়নি নাদিয়াকে। তবে গল্পনির্ভর ভিন্ন ঘরানার সিনেমাতে কাজ করার ইচ্ছে আছে। নাদিয়া আহমেদের মূল পরিচয়—তিনি একজন নৃত্যশিল্পী। কিন্তু অভিনয়ের কারণে সেই পরিচয় ছাপিয়ে বর্তমানে তিনি একজন অভিনেত্রী হিসেবেই সমাদৃত। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved