1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

নতুন রাজনৈতিক দলের ঘোষণা শামা ওবায়েদের মায়ের

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৩৬ Time View

বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের স্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের মা শাহেদা ওবায়েদ নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার দলের নাম- ‘ডেমোক্রেটিক রিফর্মস পার্টি’ (ডিআরপি) বা ‘গণতান্ত্রিক সংস্কার পার্টি’। শনিবার (২ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। নতুন দলের আহ্বায়ক হিসেবে থাকছেন শাহেদা ওবায়েদ।



শাহেদা ওবায়েদের স্বামী ওবায়দুর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন। ১৯৮৬ সালে বিএনপির মহাসচিব হলে পরে বহিষ্কৃতও হন। ১৯৯৬ সালে দলটির এমপি হন ফের বিএনপিতে যোগ দিয়ে। ২০০১ সালে বিএনপি সরকারের সময়ে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হন তার স্ত্রী শাহেদা ওবায়েদ। তিতুমীর সরকারি কলেজের অধ্যক্ষও হন শাহেদা।



সংবাদ সম্মেলনের শুরুতে দল গঠনের উদ্দেশ্য এবং ঘোষণাপত্র পাঠ করেন দলের মহা-সমন্বয়ক মেজর (অব.) আমীন আহমেদ আফসারী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজিয়া চৌধুরী, জহিরুল ইসলাম, আফাজুল হক, কমরেড সাব্বির ও জাহাঙ্গীর আলম।



দল গঠনের উদ্দেশ্য তুলে ধরে শাহেদা ওবায়েদ বলেন, ‘৩০-৩৫ বছর ধরে আপনারা সবাই জানেন দেশে দলীয়করণ, তারপরে পরিবারকরণ, বর্তমানে আমিকরণৃ এসব করণ থেকে আমরা দেশকে মুক্ত দেখতে চাই। আমরা যোগ্য মেধাবী, দক্ষ ও দেশপ্রেমিক মানুষের মূল্যায়ন চাই। আজকে সেই উদ্দেশেই আমাদের পা রাখা।’



সংবাদ সম্মেলনে শাহেদা ওবায়েদ বলেন, আমরা একটি নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু করেছি। আমাদের এটি প্রথম পদক্ষেপ। এই দলটির নাম হচ্ছে ‘ডেমোক্রেটিক রিফর্মস পার্টি’-ডিআরপি। বাংলায় হচ্ছে ‘গণতান্ত্রিক সংস্কার পার্টি’।



সংবাদ সম্মেলনে নতুন দল গঠন করলেও নির্বাচন না করার কথা জানান তিনি। শাহেদা বলেন, আমি নির্বাচন করব না। কিন্তু তারপরও আমি চাই, একটা শুরু হোক। আমি মনে করি, ভালো একটা শুরু হলে, ভালো কিছু লোক নিয়ে শুরু করতে পারলে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারব।



দলে কারা থাকছেন জানতে চাইলে শাহেদা ওবায়েদ বলেন, অতীতের বিতর্কিত কেউ থাকছে না। আমরা তাদের সঙ্গে কাজ করতেও চাই না। আমরা নতুনদের নিয়ে কাজ করতে চাই।



শাহেদা ওবায়েদ দীর্ঘদিন ‘গড়ব বাংলাদেশ’ নামে একটি সংগঠনের আহ্বায়ক ছিলেন। ২০১৯ সালের দিকে এই সংগঠনের ব্যানারে তিনি বিএনপি এবং দলটির নেতৃত্বের কঠোর সমালোচনা করে আলোচনায় আসেন। ওই সময় তিনি বলেছিলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি মা ও ছেলের রাজনৈতিক সমিতি হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved