1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
নতুন নাচের মহড়া দেখিয়ে আবারো ভাইরাল নোরা (ভিডিও) - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

নতুন নাচের মহড়া দেখিয়ে আবারো ভাইরাল নোরা (ভিডিও)

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৯৫ Time View
বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি। যার রূপ ও নাচের জাদুতে রাতের ঘুম উড়ে যায় অনেক পুরুষেরই। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি। এর মাধ্যমেই তিনি কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। নৃত্যশিল্পী ছাড়াও তিনি একজন সফল অভিনেত্রী ও মডেল।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন নোরা। রোববার (২৭ ডিসেম্বর) তার পরবর্তী গানের মহড়ার একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এতে কোমর দুলিয়ে নতুন নাচের স্টেপ করতে দেখা গেছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরালও হয়েছে।

ইনস্টাগ্রামে ড্যান্সপ্লাসের অ্যাকাউন্টে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘নতুন কিছু নিয়ে আসছি, টিজারটি আমাদের পছন্দ হয়েছে।’

বিগ বস রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

নোরার সর্বশেষ গান ‘নাচ মেরি রানি’। পাঞ্জাবি গায়ক গুরু রান্ধওয়ার গাওয়া এই গানে মডেল হয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। এতে নোরাকে রোবটিক স্টেপ করতে দেখা গেছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved