1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

নতুন ছবিতে ‘আয়নাবাজি’র নাবিলা, গোপনেই চলছে শুটিং

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ১০৮ Time View

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন মাসুমা রহমান নাবিলা। ছবিটি ২০১৬ সালে মুক্তি পায়। এরপর নতুন ছবিতে দেখা যায়নি নাবিলাকে। সেই বিরতি কাটিয়ে নতুন সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। শুধু তাই নয়, গোপনেই চলছে সেই ছবির শুটিং।

১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্ধকারতম ঘটনাটিকে ঘিরে নির্মিত হচ্ছে ‘১৯৭৫-অ্যান আনটোল্ড স্টোরি’ নামের সিনেমা। এটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। গত ১০ দিন ধরেই বিএফডিসিতে ছবিটির শুটিং চলছে গোপনে। এতদিন ধরে কেউই এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি।

সোমবার নিজের ইন্সটাগ্রামে ছবিটি নিয়ে একটি পোস্ট দেন নাবিলা। সেখানে তিনি লিখেন, প্রায় ৪ মাস পর শুটিংয়ে ফিরেছি। যদিও এখন কোনো রকম শুটিংয়ে ফেরার ইচ্ছে ছিলো না কিন্তু ১৫ আগস্টের মতো এরকম একটা বিশেষ দিন নিয়ে যে কাজটি হচ্ছে এটি না করে থাকতে পারলাম না।

এ বিষয়ে নাবিলা বলেন, গত ১০ জুলাই থেকে আমরা ছবিটির শুটিং শুরু করেছি। আর কিছুদিন এর কাজ হবে। এরপর সম্পাদনা করে সেন্সরে জমা দেয়া হবে।

শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমার বিশেষ চরিত্রে আরো অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম ও তৌকীর আহমেদ। এরই মধ্যে ইমন সাহার সুর-সংগীতে এই ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved