1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

ধুম-৪ সিনেমায় অক্ষয়!

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯০ Time View

বলিউডের নামজাদা প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির মশাল হাতে নিচ্ছেন অক্ষয় কুমার। শোনা যাচ্ছে, ‘ধুম ফোর’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ধুন্ধুমার মারামারিতে ভরপুর এই সিরিজের চতুর্থ কিস্তি নিয়ে গুঞ্জন চলছে। তবে অক্ষয় কিংবা যশরাজ ফিল্মসের কেউই সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটির সত্যতা নিশ্চিত করেননি।

টুইটারে গরম খবরটি দিয়েছেন বলিউড বিশ্লেষক অতুল মোহন। গত ৩ ফেব্রুয়ারি তিনি জানান, ‘ধুম ফোর’ ছবিতে অক্ষয়ের যুক্ত হওয়ার কথা একটি বিশ্বস্ত সূত্র তাকে নিশ্চিত করেছে। এবার আনুষ্ঠানিক ঘোষণার পালা।
আদিত্য চোপড়ার প্রযোজনায় আগের ‘ধুম’ ছবিগুলোতে খলচরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, হৃতিক রোশন ও আমির খান। পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিষেক বচ্চন ও তার সহকারীর চরিত্রে উদয় চোপড়া তিনটি পর্বেই ছিলেন। তবে শোনা যাচ্ছে, এবারের ছবিতে তাদের রাখা হবে না।
ভারতের একটি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, ‘ধুম ফোর’-এ অপরাধজগতের ডনের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। শঙ্কর পরিচালিত ‘টু পয়েন্ট জিরো’তে তাকে খলচরিত্রে দেখেই প্রযোজক আদিত্য চোপড়ার মনে হয়েছে, চতুর্থ পর্বের জন্য তিনিই জুতসই। ইতোমধ্যে তারা একসঙ্গে আলোচনা করেছেন। যথারীতি এবারও মোটরসাইকেল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার রুদ্ধশ্বাস কিছু দৃশ্য থাকবে।
এদিকে ৫২ বছর বয়সী অক্ষয় এখন বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত। এ তালিকায় আছে রোহিত শেঠির ‘সূর্যবংশী’, আনন্দ এল. রাই পরিচালিত ‘আতরঙ্গি রে’, ফারহাদ সামজির ‘বচ্চন পাণ্ডে’, রঞ্জিত এম তিওয়ারির ‘বেল বটম’, রাঘব লরেন্সের ‘লক্ষ্মী বোম’ ও চন্দ্রপ্রকাশ দ্বিবেদির ‘পৃথ্বিরাজ’।
সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved