1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

ধামরাইয়ে দুর্ঘটনার কবলে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাস, আহত ১০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯০ Time View
প্রতীকী ছবি।

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের বহনকারী একটি বাসের সামনের চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ১০ জনের মতো আহত হয়েছেন বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে আশুলিয়া বসুন্ধরা মডেল হাই স্কুলের ৩৩ জন এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সহ প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে উপজেলার কুশুরা কেন্দ্রে যাবার পথে কালামপুর বাজারের পশ্চিম পাশে পৌঁছলে বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি বিল্ডিং এ ধাক্কা খায়। এ সময় পরীক্ষার্থী সহ অন্তত ১০ জন আহত হয় বলে জানা যায়।

সুরুজ্জামান নামে আহত এক অভিভাবক জানান, সবমিলিয়ে ওই গাড়িতে প্রায় সত্তর জন যাত্রী ছিল। আহতের সংখ্যা কমবেশি হতে পারে।খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved