1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

ধর্ষণ অভিযোগে এসআই গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ১১৫ Time View
এসআই আব্দুর রকিব খান বাপ্পি। ছবি: সংগৃহীত।

রাজধানীর মিরপুর মডেল থানার এসআই আব্দুর রকিব খান বাপ্পিকে ধর্ষণ মামলায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলে। ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর অভিযোগ, বাপ্পি গত আড়াই বছর আগে এসআই হিসেবে পুলিশে যোগ দেয়। তাদের মধ্যে গত ৫ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। এরমধ্যে বাপ্পি একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেছে। কিন্তু সম্প্রতি বিয়ে না করার জন্য টালবাহানা করছিল সে।

বৃহস্পতিবার সকালে ওই তরুণীকে আগারগাঁও এলাকার একটি বাসায় ডেকে নেয় বাপ্পি। পরে তাকে ধর্ষণ করে। সেখান থেকে তরুণী শেরে বাংলা নগর থানায় গিয়ে রাতে মামলাটি দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে বাপ্পিকে আটক করে পুলিশ।

শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুনসি বলেন, মামলা নথিভুক্ত হবার পর ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved