1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

ধর্ম, বর্ণ, জাত বা গোত্রের সিমারেখা ভেঙে পহেলা বৈশাখ আমাদের এক পথে চলতে সাহসী করে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ১১৫ Time View
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। ফাইল ছবি, সংগৃহীত।

বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলা ভাষাভাষীদের প্রতি অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক বানীতে সকল বাংলাভাষীর জন্য অফুরান শুভ কামনা প্রকাশ করেছেন। তিনি বলেন, পুরনো, জরাজীর্ণ এবং অশুভকে পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে চলতে পহেলা বৈশাখ আমাদের অনুপ্রেরণা যোগায়। ব্যার্থতার গ্লানী মুছে সাফল্যের সিঁড়ি বেয়ে উজ্জল আলোর রথে চলতে শেখায় পহেলা বৈশাখ।

বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে দেয়া বানীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, পহেলা বৈশাখ হচ্ছে বঙ্গাব্দের প্রথম দিন বা বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ বাঙালীর মহা ঐক্যের দিন। ধর্ম, বর্ণ, জাত বা গ্রোত্রের সিমারেখা ভেঙে পহেলা বৈশাখের উৎসব আয়োজন আমাদের এক পথে চলতে সাহসী করে। সৌহার্দ্য, সম্প্রীতি, সুন্দর ও কল্যাণের জয়গানে শুভ পহেলা বৈশাখকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, মুঘল সম্্রাট আকবরের আমলে কর বা রাজস্ব আদায়ের জন্য বাংলা সন গণনা শুরু হলেও, পহেলা বৈশাখ দিনে দিনে বাঙালী সংস্কৃতি লালন ও বিকাশের অসাধারণ অধ্যায়ে পরিণত হয়েছে। তিনি বলেন, প্রিয় নেতা, প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ পহেলা বৈশাখকে বাঙালীর প্রাণের উৎসবে পরিণত করতে দিনটিকে সরকারী ছুটি ঘোষণা করেন। এরপর থেকে বাংলাদেশে পহেলা বৈশাখ মানেই রঙিন উৎসবে বাঙালীর প্রাণের সঞ্চার। এই মহালগ্নে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন তিনি।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এবার পহেলা বৈশাখ এমন একটি সময়ে আমাদের সামনে হাজির, যখন করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে সারাবিশে^। মৃত্যু আতংক বিশে^র প্রতিটি মানুষের অন্তরে। তাই, এই আতংকময় কোভিড-১৯ এর কবল থেকে বাঁচতে প্রত্যেকে নিজ ঘরে থেকেই মহান শ্রষ্টার অনুগ্রহ প্রার্থনা করুন। ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এই দূর্যোগ কেটে গেলে আমরা আবারো মিলবো প্রাণের উৎসবে।

করোনা ভাইরাসের মত মহামারী থেকে রক্ষা পেতে মহান আল্লাহ্র কাছে ফরিয়াদ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved