1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

ধর্মে-কর্মে মনোযোগী ববি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ১০৮ Time View

দেশে করোনাভাইরাসে সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকতে বলছেন সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাধারন মানুষকে সচেতন করছেন শোবিজের অনেক তারকাই। একইসঙ্গে ঘরবন্দী জীবনে কী করছেন তারকারা সেটিও শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। 

এদের মধ্যে একজন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা ইয়ামিন হক ববি। এই অভিনেত্রীও সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছেন এবং বেশি বেশি সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়াও জানিয়েছেন হোম কোয়ারেন্টাইনে ধর্মে-কর্মে মন দিয়েছেন তিনি।

ববি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসাতেই থাকবো। এখন বাসায় সময় মতো নামাজ পড়ছি ও কোরআন তেলাওয়াত করছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেনো আমাদের এই করোনা থেকে মুক্তি দেন। এছাড়াও বাসার ছাদের বাগান দেখাশুনা, প্রচুর বই পড়ছি ও ঘরের কাজ করছি।

ববি বর্তমানে সৈকত নাসির পরিচালিত ‘আকবর’ ছবিতে অভিনয় করছেন। এ ছবিতে তার বিপরীতে আকবর চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন। সুলতানা চরিত্রে অভিনয় করছেন ববি। সিনেহল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির গল্পে তুলে ধরা হবে ঢাকার গ্যাং কালচার ও আন্ডারওয়ার্ল্ডের কাহিনী।

এর বাইরে মুক্তি অপেক্ষায় আছে রয়েছে ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ নামের সিনেমা। স্বপন চৌধুরী পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন গায়ক এস ডি রুবেল। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved