কিছুদিন ধরেই গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে যে, বাংলদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন। কোনো কোনো সংবাদ মাধ্যম তো খুব শিগগিরই দুই হাত চার হাত হতে যাচ্ছে বলেও খবর প্রকাশ করে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা গুঞ্জন।
এসব কারণে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে তার দর্শকদের মনে কৌতুহল জাগে। অনেকে ধরে নেন যে, শাকিব খানের সাথে বিবাহ বিচ্ছেদ যন্ত্রণা ভুলে অপু তার নতুন সংসার বাঁধতে যাচ্ছেন।
রোজ সোমবার গনমাধ্যমকে তিনি জানান, দ্বিতীয় বিয়ে নিয়ে যেসব খবর প্রচার হয়েছে তার সবগুলোই ভিত্তিহীন। এগুলো নিছকই গুজব মাত্র।
তিনি বলেন, ‘বিয়ে নিয়ে আপাতত কোনোরকম পরিকল্পনাই নেই আমার। আমার বিয়ে নিয়ে যা ছড়িয়েছে বা ছড়ানো হচ্ছে সবই গুজব। যা খুবই দুর্বল। কারণ আমি এখন আমার ছেলে আব্রাম খান জয় এবং ক্যারিয়ার নিয়ে মনযোগী। ভাবনা নেই বিয়ে নিয়ে।’
ঢাকাই সিনেমার নায়কের সাথে দ্বিতীয় বিয়ে হওয়ার সম্ভাবনার খবরের বিষয়ে জানতে চাইলে সংবাদ মাধ্যমকে অপু বিশ্বাস জানান, ‘আমি নিজেও জানি না এমন খবর কিভাবে ছড়ালো। সামনেই আমার ‘শ্বশুড়বাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পাবে। যেখানে আমি বাপ্পী চৌধুরীর সাথে জুটি বেঁধেছি। হতে পারে আমাদের ভক্তরা আলোচনা তৈরি করতেই এ ধরনেই ‘ফান পোস্ট’ দিচ্ছেন ফেসবুকে।’