1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

দোহায় আধাঘণ্টা বিমানে আটকে ছিলেন জার্মান প্রেসিডেন্ট স্টাইনমায়ার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View
দোহায় জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার। ছবি : ডয়চে ভেলে

দোহায় তিন ঘণ্টাব্যাপী সরকারি সফরের প্রথম আধাঘণ্টা বিমানে আটকে রইলেন জার্মান প্রেসিডেন্ট স্টাইনমায়ার। কিন্তু কেন?

আকাশে ঝকমকে রোদ, পাতা আছে সম্মানের লাল গালিচাও। গার্ড অব অনারের জন্যও সবাই প্রস্তুত। কাতারে জার্মান রাষ্ট্রদূত লোথার ফ্রাইশলাডারও উপস্থিত ছিলেন দোহা বিমানবন্দরে।

শুধু একটাই সমস্যা। জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন না কোনো কাতারি সরকারি কর্মকর্তা।
নির্ধারিত সময়ের অল্প সময় আগেই বুধবার দোহায় অবতরণ করে জার্মান সামরিক বাহিনী বুন্ডেসভেয়ারের এয়ারবাস এ৩৫০ বিমানটি। গনগনে রোদে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর জার্মান রাষ্ট্রপ্রধানকে অভ্যর্থনা জানাতে আসেন কাতারের পররাষ্ট্রবিষয়ক রাষ্ট্রমন্ত্রী সুলতান আল-মুরাইচাই।

দেরি হওয়া সত্ত্বেও স্টাইনমায়ার সঠিক সময়ে উড়াল দেন কাতারের ক্ষমতাসীন আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দেখা করার জন্য।

শুধুই কি ৩০ মিনিটের জটিলতা?
স্টাইনমায়ারের সঙ্গে একই বিমানে ছিলেন ডয়চে ভেলের রোজালিয়া রোমানিচ। ৩০ মিনিটের এই জটিলতার ফলে তার মনে হচ্ছিল হয়তো কোথাও কোনো ভুল হয়েছে। হয়তো স্টাইনমায়ারের তিন দিনব্যাপী ইসরায়েল সফরের ফলে কিছুটা শীতল আচরণ করছে কাতার।

চলমান ইসরায়েল-হামাস সংঘাতের প্রেক্ষিতে কাতারের ভূমিকা জার্মানির দৃষ্টিভঙ্গিতে বেশ জটিল। কারণ কাতারেই হামাসের রাজনৈতিক নেতৃত্বের বাস। ফলে অনেকেই ধারণা করেন, বুধবারের এ ঘটনা হয়তো জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সাম্প্রতিক বক্তব্যের প্রভাব।

অক্টোবরে আল থানির বার্লিন সফরের আগে জার্মান গণমাধ্য জেডডিএফকে বেয়ারবক বলেন, ‘সন্ত্রাসকে এভাবে সমর্থন করা আমরা মানি না। এই সন্ত্রাসবাদকে ঠেকাতে কাতারের মতো রাষ্ট্রেরও একটা দায়িত্ব রয়েছে।

বেয়ারবকের এমন মন্তব্যে কাতার কর্তৃপক্ষ ক্ষুণ্ণ হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া দেশটি ইতিমধ্যে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় দেড় বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে হাসপাতাল ও প্রশাসন কর্মীদের বেতন। কাতার বলছে, এমনটা তারা করেছে ইসরায়েলের অনুমোদন নিয়েই।

বন্দিদের পক্ষ থেকে সুখবরের আশায় স্টাইনমায়ার
কাতারি কর্তৃপক্ষের সঙ্গে হামাসের হাতে বন্দি জার্মান নাগরিকদের ছাড়ানোর দিকটি আলোচনা করতেই কাতারে পৌঁছন জার্মান প্রেসিডেন্ট।

আল থানির সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের স্টাইনমায়ার বলেন, ‘আমি নিশ্চিত, জার্মান বন্দিদের হামাসের হাত থেকে বের করে আনতে কাতার তার সর্বোচ্চ চেষ্টা করবে। আমাদের বুঝতে হবে, এতটা কঠিন আলোচনার পরিস্থিতিতে আসলে কোনো নিশ্চয়তাই থাকে না। আমি আশা করছি, আসন্ন দিনগুলোতে যাতে আমরা কোনো সুখবর পাই।’

গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় কাতার
স্টাইনমায়ার জানান, কাতার ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে বোঝাপড়ায় আসতে ‘হামাসের ওপর ও এই অঞ্চলে তার প্রভাব ব্যবহার করেছে’।

মোট ১৮০ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েল জেল থেকে মুক্তি দিয়েছে। অন্যদিকে হামাস ৮০ জন বন্দিকে মুক্ত করেছে, যার মধ্যে ৬০ জন ইসরায়েলি নাগরিক।

৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় এক হাজার ২০০ জন নিহত হয়, বন্দি করা হয় আনুমানিকত ২৪০ জনকে। জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় আকাশ ও স্থলপথে ব্যাপক হামলা চালায়। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে ১৪ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ।

বিমানবন্দরে স্টাইনমায়ারকে স্বাগত জানাতে দেরি হওয়া বিষয়ে কাতার বা জার্মান দুই পক্ষেরই কোনো মন্তব্য জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved