1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

দেশে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ১১৮ Time View

কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ রবিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

কুড়িগ্রাম অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনের বেশিরভাগ সময় ঘন কুয়াশায় সূর্য ঢেকে থাকায় মিলছে না উত্তাপ। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।

সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছে না। তীব্র শীতের দাপটে সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার শ্রমজীবীরা। কনকনে ঠাণ্ডায় গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল, হতদরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধরা।

আরও পড়ুন- ফেসবুক আইডি ভেরিফাই করার নামে যেভাবে চলছে প্রতারণা

এ বিষয়ে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামে আজ রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved