1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

দেশের ৭৩৪ যুব সংগঠনকে তিন কোটি টাকার অনুদান দিলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ১০৭ Time View
দেশের ৭৩৪ যুব সংগঠনকে তিন কোটি টাকার অনুদান দিলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক:

২০১৯-২০ অর্থ বছরে আর্ত-কর্মসংস্হান সৃষ্টি ও দারিদ্র বিমোচনে সফল কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ দেশের ৭৩৪ টি যুব সংগঠনের মধ্যে তিন কোটি টাকার অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরবেলা সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব সংগঠন সমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, জনসচেতনতামূলক কার্যক্রম সহ সব ধরনের সামাজিক উন্নয়নে দেশের যুব সংগঠন সমূহ অগ্রণী ভূমিকা পালন করে থাকে। দেশের যে কোনো দুর্যোগময় মুহুর্ত এমনকি করোনার কঠিন দুঃসময়েও যুব সংগঠন সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যুব সংগঠন সমূহকে আরো বেশি গতিশীল ও কার্যকর করে গড়ে তুলতে প্রতিবছরের ন্যায় আমরা এবারো মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের ৭৩৪ টি যুব সংগঠনের মধ্যে তিন কোটি টাকার অনুদান প্রদান করছি। আমি বিশ্বাস করি, এ প্রনোদনার মাধ্যমে যুব সংগঠন সমূহ দারুণ ভাবে উৎসাহিত হবে। দেশ ও জাতি গঠনে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে সমর্থ হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুব সমাজের আইকন হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যুব সমাজের অনিঃশেষ অনুপ্রেরনার উৎস। তাঁর বিচক্ষণ ও দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংকট সফলভাবে মোকাবেলা করছে, যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বব্যাপী আদর্শ পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অপরদিকে, করোনা মহামারি প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও আহ্বানে বাংলাদেশের যুবারাও তাঁদের অদম্য মানসিকতাকে তুলে ধরে স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে তাঁদের এই অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীনে প্রথমবারের মত মাননীয় প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বর্তমানে অনলাইনে এ সংক্রান্ত আবেদন গ্রহন করছি। যুবদের জনকল্যাণে উদ্বুদ্ধ করতে এখন থেকে প্রতিবছরই এ পুরস্কার প্রদান অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আখতারুজ্জামান খান কবীর। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান ও দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকবৃন্দ ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য প্রদান করেন। এ সময়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, দেশের সকল জেলায় একযোগে ভার্চুয়াল পদ্ধতিতে জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচিত যুব সংগঠনকে চেক প্রদান হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved