1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
দেশের সুশাসন যাদুঘরে আর গণতন্ত্র কফিনে বন্দি: জাপা মহাসচিব - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

দেশের সুশাসন যাদুঘরে আর গণতন্ত্র কফিনে বন্দি: জাপা মহাসচিব

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ১৪৩ Time View

জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশের সুশাসন এখন যাদুঘরে আর গণতন্ত্র কফিনে বন্দি। নির্বাচন কমিশনের ব্যার্থতায় দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে। পঙ্গু ও বিকালঙ্গ নির্বাচন কমিশন পদে পদে ব্যার্থতার স্বাক্ষর রাখছে। প্রতিটি নির্বাচনে কুরুক্ষেত্র তৈরী হচ্ছে। নির্বাচন কমিশন ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। তিনি বলেন, সরকারের সন্ত্রাসী বাহিনী নির্বাচনের পরিবেশ ভুলণ্ঠিত করেছে, যেমনটা করেছিলো বিএনপির সন্ত্রাসীরা। দেশের মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারছেনা।

আজ দুপুরে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু-এর নেতৃত্বে জাতীয় যুব সংহতির নব-গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ রংপুরের পল্লী নিবাসে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মাজারে ফাতেহা পাঠ করে তারা পল্লীবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। এ উপলক্ষ্যে পল্লী নিবাস চত্বরে এক বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

আরও পড়ুন: ‘বিএনপি উগ্র সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দিয়ে দেশের মেরুদণ্ডকে আঘাত হানতে চায়’

প্রধান অতিথির বক্তৃতায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান সরকার। তিনি বলেন, দ্রব্যমূল্য লাগামহীন ভাবে বেড়েই চলেছে। দেশের ৪২ শতাংশ মানুষ দারিদ্র তার ওপর করোনাকালে আরো দেড় কোটি মানুষ কাজ হারিয়েছে। তাই দেশের মানুষের জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়েছে।

জাতীয় যুবসংহতির আহ্বায়ক হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আহাদ ইউ শাহীন-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, এস.এম. ইয়াসির, যুব সংহতির যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল, হেলাল উদ্দিন, এডভোকেট জুলফিকার হোসেন, মোঃ হেলাল উদ্দিন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুব সংহতির যুগ্ম আহ্বায়ক- মিজানুর রহমান, ফজলুল হক ফজলু, সাইফুল ইসলাম, আফজাল হোসেন হারুন, শেখ মোঃ সরোয়ার হোসেন, দ্বীন ইসলাম শেখ, রাজা হোসেন রাজা, মুশফিকুর রহমান, এমদাদুল হক রুমন, আলতাফ হোসেন, ওয়ার্সিউর রহমান দোলন। যুবসংহতি রংপুর জেলা সভাপতি নাজিম আহমেদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবসংহতি মহানগর সভাপতি মোঃ জাকির, সাধারণ সম্পাদক শান্তি কাদেরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved