1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

দেশের মানুষ করোনা ভ্যাকসিনের ব্যাপারে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত জানতে চায়: জি এম কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ১১১ Time View
ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাজার যেভাবে ভেজালে সয়লাব, তাতে করোনা ভ্যাকসিনের ভেজাল হবেনা তার নিশ্চয়তা নেই। তিনি বলেন, করোনা ভ্যাকসিনের টিকায় যে ডিস্টিল ওয়াটার থাকবেনা সে বিষয়ে জনসাধারণ উদ্বীগ্ন। বলেন, অগ্রাধিকার ভিত্তিতে কারা আগে ভ্যাকসিন পাবে সে বিষয়ে সুম্পষ্ট ধারণা চায় দেশের মানুষ। তাছাড়া নির্দিষ্ট তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ, সরবরাহ এবং বিতরণ নিশ্চিত করতে সরকার কি কি ব্যবস্থা নিয়েছে তাও দেশের মানুষ জানতে চায়। মন্ত্রনালয় থেকে বলা হয়, সকল প্রস্তুতি নেয়া হয়েছে কিন্তু দেখা যায় কাজের বেলায় সব কিছুই অগোছালো। দেশের মানুষ করোনা ভ্যাকসিনের ব্যাপারে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত জানতে চায়। এ ব্যাপারে সরকারকে সহায়তা করতে জাতীয় পার্টি প্রস্তুত আছে। এসময় জাতীয় পার্টির প্রতিটি নেতা-কমী কে বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক, ফিজা এন্ড কোং-এর ব্যবস্থাপনা পরিচালক এবং একাত্তরের কথা পত্রিকার প্রকাশক, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুল জাতীয় পার্টি চেয়ারম্যান-এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ উপলক্ষ্যে এক সভায় বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুল-কে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাপী আবারো করোনা ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। আমাদের দেশেও করোনার প্রকোপ বেড়ে যেতে পারে। তিনি বলেন, রাজধানীর কিছু হাসপাতাল এবং কিছু বেসরকারী হাসপাতালে করোনার চিকিৎসা আছে। কিন্তু সারাদেশের হাসপাতালগুলোতে করোনার কোন চিকিৎসা নেই। প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে করোনা চিকিৎসায় অক্সিজেন সহায়তা সহ সকল চিকিৎসা নিশ্চিত করতে সরকারের আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, গোয়েবলসের তত্ত্ব অনুযায়ী একটি মিথ্যা বার বার প্রচার করলে তা সত্যের মত হয়ে দাঁড়ায়। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-কে বিতর্কিত করতে একটি গোষ্ঠী গোয়েবলসের তত্ত্ব অনুযায়ী মিথ্যা প্রচারণা চালায়। কিন্তু দেশের খেটে খাওয়া হত দরিদ্র মানুষেরা পল্লীবন্ধুর বিরুদ্ধে মিথ্যাচার বিশ্বাস করেনি। তারা এখনো জাতীয় পার্টি এবং পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-কে ভালোবাসেন। তিনি বলেন, জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। তাই প্রতিদিনই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আলোচনা করছেন জাতীয় পার্টিতে যোগ দিতে। দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের।

এসময় বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, শুধু জাতীয় পার্টিই দেশ ও মানুষের কথা উচ্চস্বরে বলতে পারে। দেশ ও মানুষের সাথে জাতীয় পার্টি যে সম্পর্ক তা কখনোই নষ্ট হতে পারেনা। বলেন, দেশের মানুষ এখনো পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে। তারা জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সে জন্য জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।

এ ছাড়াও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, এড. গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমেদ, ইয়াহ ইয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, মোঃ সাইফুদ্দিন খালেদ।

উপস্থিত ছিলেন মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, মাহমুদুর রহমান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, দপ্তর সম্পাদক-০২ এম.এ. রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুরুল হক নুরু, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক মোঃ দ্বীন ইসলাম শেখ, কেন্দ্রীয় নেতা বশির আহমেদ, ফয়জুর রহমান চৌধুরী শাহীন, এড. আব্দুর রহমান চৌধুরী, এড. আব্দুল মালেক, ওয়াহিদুর রহমান ওহিদ, মোঃ ফারুক শেঠ, সরোয়ার হোসেন, আলমগীর হোসেন,ওমর আলী মান্নাফ, এম. মহিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved