1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

দেশের মানুষ কখনই স্বৈরশাসক গ্রহণ করেনি, পতন চূড়ান্ত: রিজভী

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৪৫ Time View
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি, সংগৃহীত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের ইতিহাস বলছে– এই দেশের মানুষ কখনই স্বৈরশাসক গ্রহণ করেনি। স্বৈরশাসকের পতন চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবে না। তার পতনের ঘণ্টা, তার পতনের সাইরেন বাজছে।

আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী তাঁতী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন- বিএনপি গণ আন্দোলনের মাধ্যমেই ক্ষমতায় আসবে: হাফিজ

রিজভী বলেন, তিনি (শেখ হাসিনা) যেভাবে অত্যাচার-নিপীড়ন এবং বিরোধী শক্তি ও মতকে ধ্বংস করতে উদ্যত হয়েছেন। এইটা আর তিনি পারবেন না। তার বিদায় ঘন্টা বেজে গেছে। এখন তার পতনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মুজিবুর রহমান, মৎসজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved