1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
দেশের মানুষ অধীর আগ্রহে করোনা ভ্যাকসিনের অপেক্ষা করে আছে: জি এম কাদের - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

দেশের মানুষ অধীর আগ্রহে করোনা ভ্যাকসিনের অপেক্ষা করে আছে: জি এম কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ১১৯ Time View
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। ফাইল ছবি, সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন:

চুক্তি অনুযায়ী সময়মতো ভারত থেকে করোনা প্রতিরোধের ভ্যাকসিন পাওয়া না গেলে টিকা উৎপাদনকারী বিকল্প প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেন, মহামারি করোনা থেকে দেশের মানুষ বাঁচাতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। দেশের মানুষ অধীর আগ্রহে করোনা ভ্যাকসিন-এর জন্য অপেক্ষা করে আছে। যেকোন মূল্যে দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে সরকারের প্রতি আবারো আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে কুমিল্লা জেলা ও মহানগর জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, আওয়ামীলীগ প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে, তারা রাজনীতির মধ্যে নেই বললেই চলে। আর বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে জেল থেকে বের হয়েছেন, তারেক রহমানের গ্রহণযোগ্যতার অভাব আছে। তাই বিএনপির পক্ষেও রাজনীতির মাঠে টিকে থাকা দুরুহ। কিন্তু মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি রাজনীতির মাঠে টিকে আছে। রাজনীতির মাঠে জাতীয় পার্টি হচ্ছে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি।

এসময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষের সামনে উন্নয়ন ও সুশাসন দেয়ার ঐতিহ্য রয়েছে একমাত্র জাতীয় পার্টির। তাই দেশের মানুষ আবারো জাতীয় পার্টির শাসনামলে ফিরে যেতে চায়। দেশের মানুষ জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে ভোট দিতে আগ্রহ ভরে অপেক্ষা করে আছে। জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, আমির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সৈয়দ ইফতেকার আহসান হাসান, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজাহার সরকার, যুগ্ম দফতর মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য মোঃ আলমগীর হোসেন, তরুন পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান, কুমিল্লা মহানগর সাবেক আহ্বায়ক সালামত আলী খান বাচ্চু, কুমিল্লা দক্ষিণ যুব সংহতির সাবেক সভাপতি মাহাবুবুর রশীদ মাহবুব, সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. গোলাম বায়েজিদ, মোঃ তৈহিদুল ইসলাম চৌধুরী, ভিপি আজাদ, মোঃ মোবাশ্বের হোসেন, সাইফুল ইসলাম বাবুল, মোঃ আব্দুল কাদের, সৈয়দ আব্দুর রাজ্জাক বাদল, মোঃ হোসেন গাজী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved