1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

দেশের মাটিতে নিজের কবর চান খোকা: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ১০১ Time View
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ইন্টারনেট।

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা দেশের মাটিতেই নিজের কবর চান বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খোকা আমাদের বলেছেন, তার বন্ধুদের বলেছেন, দেশের মাটিতেই যেন তার কবর হয়। আজও তার ছেলে সকালবেলা ফোন করে বলেছে, বাবার এই ইচ্ছা আমরা পূরণ করতে চাই।

বিএনপির মহাসচিব বলেন, সাদেক হোসেন খোকা দুরারোগ্যে ক্যান্সারে ভুগছেন। চিকিৎসার জন্য তিনি বিদেশে অবস্থান করছেন। তিনি বলেছেন, যদি অসুস্থ না থাকতেন, প্রতি সপ্তাহে মনিটর করতে ডাক্তারের কাছে যদি যেতে না হতো, তাহলে দেশে গিয়ে জেলে যেতেন, মানুষের সঙ্গে থাকতেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, খোকা যেন সুস্থ অবস্থায় দেশে ফিরতে পারেন। খবর দৈনিক ইত্তেফাকের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved