1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

দেবের নায়িকা হবেন দেশের পাঁচ নবাগত

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৭৬ Time View

কলকাতার নায়ক দেব বাংলাদেশের ‘কমান্ডো’ শিরোনামের একটি সিনেমায় কাজ করছেন। শাপলা মিডিয়া প্রযোজিত আরো দশটি ছবিতে কাজ করতে যাচ্ছেন দেব। কমান্ডো-২, কমান্ডো-৩, শেরা, সমাপ্তি, অধ্যায়, আশ্রয়, কালবেলা, খোয়াবনামা, পিলু ও লকডাউন। এবার জানা গেল ছবিগুলোতে দেবের বিপরীতে কাজের সুযোগ পাচ্ছে নবাগত পাঁচ নায়িকা।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ছবিগুলোতে পুরনো কাউকেই নিতে পারতাম। কিন্তু নতুন কাউকে সুযোগ দিতে চাই। দেব দুই বাংলার সুপারস্টার। তার সঙ্গে যে-ই অভিনয় করবে রাতারাতি তারকা বনে যাবে। শাপলা মিডিয়ার হাত ধরে যদি পাঁচজন নতুন নায়িকা সুযোগ পায় তাতে ইন্ডাস্ট্রিরই ভালো হবে।

দেবের সঙ্গে অভিনয়ে আগ্রহী তরুণীদের কিভাবে সুযোগ দেবেন আপাতত সে বিষয়ে কিছু জানাননি এই প্রযোজক। তিনি জানান, আগে করোনা পরিস্থিতি স্বাভাবিক হোক তারপর এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো। তবে আগেই জানিয়েছেন পাঁচটি ছবিতে দেবের নায়িকা হবেন পপি, নুসরাত ফারিয়া ও বিদ্যা সিনহা মিম। গল্প অনুযায়ী তাদের নেয়া হবে।

সেলিম খান জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সেপ্টেম্বর থেকে কলকাতায় টানা শুটিং শুরু করবেন। দশটি ছবির সেখানকার অংশের শুটিং শেষ হলেই বাংলাদেশের অংশের শুটিং শুরু করবেন।

গত বছর বাংলাদেশের ‘কমান্ডো’ চলচ্চিত্রের কাজ শুরু করেন দেব। তার বিপরীতে অভিনয় করছেন জাহারা মিতু। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। করোনাভাইরাসের কারণে ছবিটির কাজ আটকে আছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved