1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

দেপেইকে চান বার্সেলোনা কোচ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ১১২ Time View

গ্রীষ্মের দলবদলে ‍চুক্তি হয়ে যাওয়ার খবরই মিলেছিল ইউরোপিয়ান মিডিয়ায়। মেমফিস দেপেই নিজেই জানিয়েছিলেন, বার্সেলোনার সঙ্গে ব্যক্তিগত বিষয়াদি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দলবদলের ডেডলাইনের আগে চুক্তি সম্পন্ন করতে পারেনি দুই পক্ষ। ডাচ ফরোয়ার্ডকে ভীষণ পছন্দ বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানের। দেপেইকে গ্রীষ্মের দলবদলে না পেলেও তিনি আশা হারাননি। জানুয়ারিতে শীতকালীন দলবদলে তাকিয়ে আছেন অলিম্পিক লিওঁর তারকার দিকে।

কাতালান ক্লাবের দায়িত্ব নিয়ে কোম্যান চলে যাওয়ার পথ দেখিয়ে দেন লুইস সুয়ারেজকে। উরুগুইয়ান স্ট্রাইকারের জায়গায় ইন্টার মিলান থেকে লাউতারো মার্তিনেজকে আনার কথা শোনা গেলেও সেটা হয়নি। পরে তারা নজর দেয় লিওঁর দেপেইয়ের দিকে। কিন্তু দলবদলের জানালা বন্ধ হওয়ার আগে ডাচ খেলোয়াড়কেও কেনা হয়নি বার্সেলোনার।

যদিও জানুয়ারিতে দেপেইকে পাওয়ার আশায় আছেন কোম্যান। এক ডাচ পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে কোম্যান বলেছেন, ‘এটা হতে পারে, হ্যাঁ। আমি চেষ্টা করবো (জানুয়ারিতে দেপেইকে সই করানোর), কারণ আমি ওকে এখানে চাই।’

অবশ্য ও্ই মুহূর্তে ক্লাবের আর্থিক অবস্থা কেমন থাকে, সেটাও আমলে রাখছেন ডাচ কোচ, ‘তবে আমি বলতে পারবো না ওই সময়, মানে জানুয়ারিতে ক্লাবের আর্থিক অবস্থা কেমন থাকে। কী হয়, সেটা দেখতে আমাদের অপেক্ষায় থাকতে হবে। এটা আমার হাতে নেই, নির্ভর করছে ক্লাবের ওপর।’

২৬ বছর বয়সী ডাচ ফরোয়ার্ডকে কেন এত পছন্দ, সেটাও পরিষ্কার করেছেন বার্সেলোনা কোচ, ‘আমরা দেপেইকে চাই কারণ সে দুর্দান্ত খেলোয়াড়। ওর ভেতর যে গুণাবলী আছে, ‍আমার মতে এখানে (বার্সেলোনা) সেটার অভাব আছে। বিশেষ করে, আক্রমণাত্মক খেলার গভীরতায়। ও ভীষণ শক্তিশালী ও বৈচিত্রময়। ও যেমন স্ট্রাইকারের ভূমিকায় খেলতে পারে, তেমনি পারদর্শী লেফট উইংয়ে।’

গ্রীষ্মের দলবদল চলার সময় কোম্যান জানিয়েছিলেন, এবার আর তাদের কোনও খেলোয়াড় কেনা হবে না। কারণ আর্থিক সংকট। দেপেইকে কিনতে হলে তাদের আগে খেলোয়াড় বিক্রি করতে হতো। কাতালান ক্লাবটি সেটি পারেনি। জানুয়ারির দলবদলেও আর্থিক অবস্থার উন্নতি না হলে স্ট্রাইকার ছাড়াই মৌসুম পার করতে হতে পারে তাদের!

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved