1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

দেখা হলো ১৬ দিন পর

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৮৮ Time View

নির্মাতা অনিমেষ আইচ ও অভিনেত্রী ভাবনাকে নিয়ে শোবিজ অঙ্গনে অনেক কথা শোনা গেছে। সব উপেক্ষা করে তারা নিজেদের মতো করে কাজ করে গেছেন। কাজের সুবাদে দু’জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। যা রূপ নেয় ভালোবাসায়। তাদের প্রেমের ব্যাপারটি এখন সবার জানা।  করোনাভাইরাসের কারণে এ দু’জনেই বাসায় রয়েছেন। তাই এবার তাদের দেখা হলো ১৬ দিন পর। 

সম্প্রতি ভাবনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান। ভাবনা ওই স্ট্যাটাসে লিখেন, ১৫ দিন পর বাসা থেকে বের হয়েছিলাম বাজার করতে আর আম্মুর ঔষুধ কিনতে। বাসায় নিচে নামতেই শুনলাম আমাদের নিরাপত্তারক্ষীরা নিজেদের বাসায় যাননি, এখানেই থাকছেন। গেটের সামনে আমার পরিচিত কুকুররা আমাকে দেখে নেচে উঠল।

ভাবনা আরো লিখেন, এমন সময় একজন বয়স্ক লোক এসে বললেন, তাদের বস্তিতে নাকি আগুন লেগেছে। এর মধ্যে অনিমেষ গাড়ি নিয়ে এসেছে। তাকে দেখলাম আজ ১৬ দিন পর!

প্রথমবার বাজার করার অভিজ্ঞতা জানিয়ে এ অভিনেত্রী লিখেছেন, কাঁচাবাজার করলাম মীনা বাজার থেকে। আমার বাজার করার অভ্যাস নেই। বলা চলে আজই প্রথম বাসার জন্য বাজার করলাম। এমনিতে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিজেই কিনি। তবে বাসার বাজার এই প্রথম করলাম।

বর্তমান ঢাকার পরিবেশ নিয়ে ভাবনা ওই স্ট্যাটাসে লিখেন, ঔষধ কিনতে বেরিয়ে ঢাকার রাস্তা দেখছি আর চোখ দিয়ে পানি চলে আসছে। এমন রাস্তা! এতটা ফাঁকা, এটা আমার শহর! রাস্তার জ্যামসহ ঢাকাই ভালো। আমরা মানুষরা কেউ ভালো নেই! এত ভয় লাগছিল আমার, জানি না কবে আবার আমরা জ্যামে পড়ব, কবে রাস্তা ভর্তি থাকবে মানুষে! কবে আমাদের জাদুর শহর ঢাকাকে পাব?

প্রসঙ্গত, ভাবনার প্রথম চলচ্চিত্র অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’। এ ছবির শুটিংয়ের আগ পর্যন্ত তারা শুধুই বন্ধু ছিলেন। ছবির শুটিং তাদের দ‘জনকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে। ভালোবাসার উপহারস্বরূপ পরিচালক অনিমেষ আইচ ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার প্রিমিয়ার শো আয়োজন করেছিলেন ভাবনার জন্মদিনে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved