করোনা দুর্যোগে শুরু থেকেই অসহায় মানুষের পাশে রয়েছেন কণ্ঠশিল্পী সালমা-সাগর দম্পতির ‘সাফিয়া ফাউন্ডেশন’। দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকার গৃহহীন মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছে তারা। এবার দুস্থ শিশুদের পাশে দাঁড়ালো ‘সাফিয়া ফাউন্ডেশন’।
শনিবার থেকে অসচ্ছল পরিবারের বাচ্চাদের মধ্যে নিয়মিত দুধ বিতরণ শুরু করছে ‘সাফিয়া ফাউন্ডেশন’। প্রথম দিন ২০০ শিশুর মধ্যে ৫০০ গ্রাম করে দুধ বিতরণ করা হবে। এ সহায়তাও ধারাবাহিকভাবে চলবে বলে জানান সালমা।
সালমা জানান, সাফিয়া ফাউন্ডেশনের ফেসবুক পেজে (https://www.facebook.com/safiafoundation.ed/) যারা নক করবেন, তাদের বাড়িতে দুধ পৌঁছে দেয়া হবে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নির্দিষ্ট কিছু পরিবারের তালিকা করেও দুধ পৌঁছে দেয়া হচ্ছে।
এরইমধ্যে ‘সাফিয়া ফাউন্ডেশন ফর অ্যাডুকেশনাল ডেভেলপমেন্ট’র পক্ষ থেকে ঢাকা ও আশ-পাশের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্রসামগ্রী বিতরণ করা হয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।