বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুবাই আওয়ামীলীগ দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে।
দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, ব্যবসায়ী সমাজ সেবক দেলোয়ার আহমেদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ব্যবসায়ী এনামুল হক চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মুছা চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী, শাহ জামান টিপু, মোহাম্মদ হাবিব সহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনায় সংগঠনের সভাপতি দেলোয়ার আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসী ও সকল প্রবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে “শুভ শুভ শুভ দিন আওয়ামী লীগের জন্মদিন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু ” শ্লোগানে মুখরিত হয়ে কেক কেটে হয় ও মিষ্টি বিতরণ করা হয়। ##