1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

দুধ-ডিম ছাড়াই তৈরি করুন আম-সুজির সুস্বাদু কেক!

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২০
  • ১৩১ Time View

কেক খেতে সবাই ভালোবাসেন। নিশ্চয়ই জানেন, কেক বানাতে দুধ-ডিম লাগবেই। তবে আজকে আপনাদের জন্য রইল ভিন্ন একটি কেক-এর রেসিপি। যেখানে দুধ কিংবা ডিমের ব্যবহার একদমই হবে না। আর না হবে ময়দার ব্যবহার।

শুধু মাত্র আম ও সুজি দিয়েই তৈরি হবে এই সুস্বাদু কেক। খুবই সামান্য উপকরণে খুব সহজেই আপনি তৈরি করতে পারেন এই মজাদার কেকটি। আর অনায়াসেই পরিবারের সবার মন জয় করতে পারেন। দেরি না করে চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: সুজি ১ কাপ, আমের শাঁস (পাল্প) ১ কাপ, তেল অথবা বাটার আধা কাপ, চিনি আধা কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ, কিশমিশ সিকি কাপ(ইচ্ছা)।

প্রণালী: ওভেন ১৬০/৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি হিট হতে দিন। আমের শাঁস ছাড়া সুজির সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিন। তারপর আমের শাঁস (পাল্প) মিশিয়ে বেকিং ডিশে ঢেলে দিন। ওভেনে দেয়ার আগে ১০ মিনিট অপেক্ষা করুন। ২৫ থেকে ৩০ মিনিট বেইক করুন। সময় শেষ হলে কেকের ভেতরে একটি কাঠি ঢুকিয়ে দেখে নিন কাঁচা রয়েছে কিনা। কাঁচা থাকলে সময় আর একটু বাড়িয়ে দিন। হয়ে গেলে সম্পূর্ণ ঠাণ্ডা করে নিন। এবার পরিবেশন পাত্রে কেক উল্টিয়ে বের করে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো সুস্বাদু আম-সুজির কেক। এবার পছন্দমতো আকৃতিতে কেটে পরিবেশন করুন। আপনি চাইলে চুলাতেও এই কেক বানাতে পারেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved