1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

দুই মাস পর ফারিয়ার ঢাকায় ফেরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৭৯ Time View
নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত।

করোনা বিস্তাররোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সুরক্ষা নিশ্চিত করতে পরিবার নিয়ে ময়মনসিংহে নিজেদের ফার্মহাউজে অবস্থান করেছেন ঢালিউডের ব্যস্ত নায়িকা নুসরাত ফারিয়া। সেখানে দুই মাস অবস্থান করার পর ঢাকায় ফিরেছেন তিনি।

এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, যখন করোনা সংক্রমণ শুরু হলো, এর পরপরই চলে গিয়েছিলাম নিজ এলাকায়। বাড়িতে বয়োজ্যেষ্ঠ সদস্য আছেন। সংক্রমণের ঝুঁকি বেশি। তাই তাদের সবাইকে নিয়ে ফার্ম হাউজে উঠেছিলাম। তবে সেটা যে এতো লম্বা সময়ের জন্য হবে বুঝিনি।

ফারিয়া জানান, এপ্রিলের প্রথম সপ্তাহে গিয়েছিলেন সেখানে। আর ফিরলেন ১ জুন। টানা দুই মাস সেখানেই ছিলেন গ্রামীণ পরিবেশে অসাধারণ সময় কেটেছে তার। এখন আস্তে আস্তে হাতে জমে থাকা কাজ গুছিয়ে নেবেন এবং নিজেকে শুটিংয়ের জন্য প্রস্তুত করবেন।

নুসরাত ফারিয়া ইতোমধ্যে কাজ করেছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। শিহাব শাহীনের ‘যদি…কিন্তু…তবুও’ ছবির শুটিং শুরু করেও বন্ধ করে দিতে হয়েছিল করোনার কারণে। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved