1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

দুই বাচ্চা কোলে নিয়ে শুটিং ফ্লোরে অমিতাভ, শেয়ার করলেন ছবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ১৭৮ Time View

করোনার বিশেষ পরিস্থিতিতে একেবারেই নস্ট্যালজিক হয়ে পড়েছেন অমিতাভ বচ্চন ৷ তাই তো সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন পুরনো সব ছবি ৷ কখনো নিজের পুরনো ছবির শুটিংয়ের ছবি আবার কখনো ছেলে-মেয়ের বাচ্চাবেলার ছবি৷ কখনো আবার জয়ার সঙ্গে প্রেমের গল্পও শেয়ার করেন বিগবি ৷

তবে এবার ইনস্টাগ্রামে অমিতাভ শেয়ার করলেন তার অত্যন্ত প্রিয় এক সময়ের ছবি৷ যে সময়টা তিনি এখনো ভুলতে পারেন না ৷

ইনস্টাগ্রামে বিগবি শেয়ার করলেন অমর আকবর অ্যান্টনি-র শুটিং ফ্লোরের একটি ছবি৷ ছবিতে দেখা গেল, অমিতাভের কোলে বসে রয়েছে ছোট্ট শ্বেতা আর অভিষেক ৷

ছবি শেয়ার করে অমিতাভ লিখলেন, অমর আকবর অ্যান্টনির সেটে শ্বেতা ও অভিষেক আমার সঙ্গে দেখা করতে এসেছিল৷ সেদিন ‘মাই নেম ইজ অ্যান্থনি’ গানটার শুটিং ছিল ৷ এই ছবির বয়স ৪৩ বছর হল ৷ মনে আছে, যখন এই ছবির স্ক্রিপ্ট আমার কাছে আনা হয়েছিল তখন আমি বলেছিলাম- ছবি একেবারেই চলবে না ৷

যখন এই ছবি মুক্তি পেল, তারপর বক্স অফিসে প্রায় ৭ কোটি টাকা ব্যবসা করেছিল সেই সময়৷ প্রায় ২৫ সপ্তাহ ধরে মুম্বাইয়ের ২৫টি থিয়েটারে চলেছিল ৷ সেই দিনগুলো আর নেই ৷ সব হারিয়ে গিয়েছে!

সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ অমিতাভ বচ্চন৷ সব সময়ই সোশ্যাল মিডিয়ায় আপডেট করে যান নিজের হালহকিকত৷ ফ্যানদের সঙ্গে যোগাযোগও বজায় রাখেন এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়েই। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved