1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

দুই ডোজ টিকা নিয়ে শঙ্কায় যুবক

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১২১ Time View

সিলেটের বিয়ানীবাজারে জাহেদ আহমদ নামে ৩৭ বছর বয়সী এক যুবককে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার সিনোফার্মের দুই ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা প্রতিরোধক টিকা বুথে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার দুপুরে নিজের মা ও স্ত্রীসহ টিকা নিতে আসেন জাহেদ আহমদ। তাঁকে দুইবার ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। জাহেদ আহমদ উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামের মরহুম আব্দুল মুক্তাদির কালা মিয়ার ছেলে।

জাহেদ জানান, শনিবার দুপুরে তিনি মা ও স্ত্রীকে নিয়ে সিনোফার্ম টিকার দ্বিতীয় ডোজ নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা বুথে গিয়েছিলেন। নিজে প্রথম ডোজ টিকা দেওয়ার পর তাঁর মা ও স্ত্রীর টিকা প্রয়োগ শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন। তাই তিনি পাশে আরেকটি চেয়ারে গিয়ে বসেন। এরপর প্রায় পাঁচ মিনিটের মধ্যে আরেক নার্স এসে তাঁর শরীরে আরেকটি টিকা পুশ করেন।

জাহেদ আরও জানান, এক টিকার ডোজ ২ বার নিয়ে তিনি শঙ্কায় আছেন। তার কোনো শারীরিক সমস্যা হলে তার দায় কে নেবে। তাঁকে টিকা দেওয়ার বিষয়টি ওই নার্সকে বললেও তিনি শুনেননি। পরে দ্বিতীয়বার টিকা দিয়ে ‘কিছুই হবে না’ জানিয়ে তাকে বাড়ি চলে যেতে বলেন।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক জানিয়ে জাহেদ বলেন, আমার কোনো সমস্যা হচ্ছে না। তবে পরিচিতজনরা আমাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান, এক ব্যক্তিকে দুইবার টিকা দেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে এক ব্যক্তিকে একই দিনে দুইবার ভ্যাকসিন দেওয়ার কোনো নিয়ম নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved