1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

দীর্ঘ ৭ বছরের বিরতি শেষে সেপ্টেম্বরে জুটি হয়ে ফিরছেন শাকিব-মাহি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৭৬ Time View

আবারো সিনেমার জুটি হলেন শাকিব খান ও মাহিয়া মাহি। দীর্ঘ সাত বছর পর ‘নবাব এলএলবি’ সিনেমার মধ্য দিয়ে ফিরছেন তারা। এটি পরিচালনা করবেন অনন্য মামুন। সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হবে ৩০ আগস্ট। 

জানা গেছে, শুটিংয়ে সেপ্টেম্বরের ১০ তারিখে যোগ দেবেন শাকিব খান এবং এর আগেই ৫ সেপ্টেম্বর যোগ দেবেন মাহিয়া মাহি।

২০১৩ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় পিএ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল শাকিব-মাহিকে। দীর্ঘ ৭ বছরের বিরতি শেষে আবারো জুটি বাঁধলেন তারা। বিষয়টি বেশ সাড়া ফেলেছে ঢালিউড প্রেমীদের কাছে। এছাড়াও শাকিবের বিপরীতে দেখা যাবে আরেক নায়িকা অর্চিতা স্পর্শিয়াকে।

অনন্য মামুন বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ তারিখ থেকে সিনেমাটির শুটিং শুরু করছি। শুটিংয়ের শুরুতে অংশ নেবেন স্পর্শিয়া। এরপর মাহি ও তারপর শাকিব খান অংশ নেবেন।

সেলিব্রেটি প্রোডাকশনে ব্যানারে ‘নবাব এলএলবি’তে আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন শাকিব-মাহি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved