1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

‘দীপিকা তো আমার শত্রু না’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৮৭ Time View
আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

দুই বছর আগে ছবির কথা ঘোষণা করেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানশালী। তার ‘গাঙগুবাঈ কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় আলিয়া ভাট এরইমধ্যে কাজ করেছেন আলিয়া ভাট। তবে করোনার কারণে শুটিং দীর্ঘদিন স্থগিত ছিল। এরইসঙ্গে বানশালী জানিয়েছিলেন তার আরেকটি ছবি হতে চলেছে ‘বিজু বাওরা’। সিনেমাটির চরিত্রে রণবীর কাপুরকে বেছে নিয়েছেন পরিচালক। আর অভিনেত্রী হিসেবে থাকবেন আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন। রণবীর কাপুরের প্রাক্তন ও বর্তমানকে নিয়ে এবার এক স্ক্রিনে দেখা যাবে তিন তারকাকে।

সঞ্জয় লীলা বানশালীর ‘সাওয়ারিয়া’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন রণবীর কাপুর। এত বছর পর বানশালী ও রণবীরের জুটিকে দেখতে পাবেন দর্শক। তবে বলিউডে এখন জোর গুঞ্জন, আলিয়া ও দীপিকাকে একসঙ্গে রাজি করিয়ে ফেলেছেন পরিচালক। জানা গিয়েছে, এই ছবিটি চারটি চরিত্রের ছবি।

দুই নায়ক ও দুই নায়িকার। দুই নায়িকা হিসেবে সঞ্জয় লীলা বনশালী আলিয়া ও দীপিকাকে বেছে নিয়েছেন। দুই নায়িকাকেই স্ক্রিপ্ট পড়ে শুনিয়েছেন তিনি। প্রত্যেকেই নিজেদের চরিত্র শুনে দারুণ খুশি। মীনা কুমারীর চরিত্রে দেখা যাবে আলিয়াকে। দীপিকা আরেকজন মুখ্য নায়িকা। পিরিয়ড এই গাঁথায় রণবীরের দুই নায়িকার সঙ্গেই প্রেমের সম্পর্ক হবে।

তবে দীপিকার সঙ্গে আলিয়ার অভিনয় নিয়ে শঙ্কায় অনেকে। আসলে কি তারা একসঙ্গে কাজ করবেন? এমন প্রশ্ন অনেকের। আলিয়া বলেন, ‘কাজ শুরু হলে সবাই দেখবে। আর দীপিকা তো আমার শত্রু না।’

বিজু ও তানসেনের মধ্যে দ্বন্দ্ব নিয়েই ছবির গল্প তৈরি করেছেন পরিচালক। তবে তানসেনের চরিত্রে কাকে নেবেন সঞ্জয় লীলা বানশালী তা এখনও ঠিক হয়নি। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved