1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

দীপন হত্যা মামলায় সাক্ষ্য দিতে আদালতে স্ত্রী জলি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ১২০ Time View
ছবি: সংগৃহীত।

জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলায় সাক্ষ্য দিতে আদালতে এসেছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী রাজিয়া রহমান জলি। এ ছাড়া মামলায় জব্দ তালিকার সাক্ষী আনোয়ার হোসেনও আদালতে উপস্থিত আছেন।

রোববার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য দেবেন তারা।

১৩ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকার্য শুরুর নির্দেশ দিয়েছিলেন আদালত। ওই দিনই সাক্ষ্যগ্রহণের জন্য ১৮ নভেম্বর দিন ধার্য করা হয়েছিল। তবে সেদিন বাদী সাক্ষ্য দিতে আসেননি। তাই আদালত ১ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। সেই মোতাবেক আজ আদালতে হাজির হয়েছেন দীপনের স্ত্রী।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ নভেম্বর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই তার স্ত্রী রাজিয়া রহমান জলি শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ১৫ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দীপন হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান।

অভিযোগপত্রে আটজনকে অভিযুক্ত ও ১১ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়।

আসামিরা হচ্ছে- মইনুল হাসান শামীম, মো. আ. সবুর, খাইরুল ইসলাম, মো. আবু সিদ্দিক সোহেল, মো. মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. শেখ আব্দুল্লাহ, সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেন ওরফে হাসিব। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved