1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

দিল্লিতে চলছে বিধানসভার নির্বাচন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৯ Time View

ভারতের রাজধানী দিল্লিতে চলছে বিধানভার নির্বাচন । স্থানীয় সময় সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। খবর এনডিটিভি’র।

এনডিটিভি’র প্রতিবেদননে বলা হয়, দিল্লিতে এবারের বিধানসভা নির্বাচনে থাকছে প্রযুক্তির ব্যবহার। এরমধ্যে রয়েছে কিউআর কোডস, এবং মোবাইল অ্যাপ। ভোটগ্রহণকে কেন্দ্র করে দিল্লিতে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

দিল্লি বিধানসভা নির্বাচনে এবার নির্বাচনের মূল লড়াই শাসক আম আদমি পার্টি, কেন্দ্রের শাসকদল বিজেপি ও কংগ্রেসের মধ্যে। শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভকে সামনে রেখে, ওই এলাকার পাঁচটি ভোটকেন্দ্রকে “গুরুত্বপূর্ণ” বলে আখ্যা দিয়েছেন দিল্লির নির্বাচনী কর্মকর্তারা। ভোটারদের আস্থা অর্জনের লাগাতার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তারা।

আগামী মঙ্গলবার দিল্লির বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে । এর আগে সর্বশেষ ২০১৫ সালের বিধান সভার নির্বাচনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসনে জয়লাভ করে। অবশিষ্ট তিনটি আসনে কংগ্রেস ও বিজেপি জয়লাভ করে। গণমাধ্যম জানায়, ২০১৫ সালের আম আদমি পার্টি ৫৪ দশমিক ৩ শতাংশ। বিজেপি পেয়েছিল ৩২ দশমিক ৩ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছিল ৯ দশমিক ৭ শতাংশ ভোট। এনডিটিভি, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved