1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

দাউদকান্দিতে আবর্জনার স্তূপে ৭০ বস্তা পচা পেঁয়াজ, ফেসবুকে ভাইরাল ছবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ১৭১ Time View

কুমিল্লা দাউদকান্দি উপজেলায় আবর্জনার স্তূপে ৭০ বস্তা পচা পেঁয়াজ ফেলে দেয়া হয়েছে। গত সোমবার (১৮ নভেম্বর)​ সন্ধ্যায় জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় সংলগ্ন আবর্জনার স্তূপে এসব পেঁয়াজ ফেলে দেয়া হয়।

এদিকে পেঁয়াজ ফেলে দেয়ার ছবি তুলে তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় এসব ছবি ভাইরাল হয়। খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খাঁনসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা। প্রতি বস্তায় আনুমানিক ৪০ কেজি করে পেঁয়াজ রয়েছে।

দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান, যেখানে পেঁয়াজগুলো ফেলে দেয়া হয়েছে ওই অংশটা ময়লার ভাগাড়। তিনি বলেন, ফেলে দেয়া এসব পেঁয়াজ গৌরীপুর বাজারের ব্যবসায়ী ভাই ভাই এন্টারপ্রাইজের বলে জানতে পেরেছি।

পচে যাওয়া এসব পেঁয়াজ তারা মায়ানমার থেকে সমুদ্রপথে নিয়ে এসেছিল। কিন্তু বুলবুলের প্রভাবে এসব পেঁয়াজ পচে যাওয়ায় তা ফেলে দেয়া হয়েছে বলে দাবী করেছেন ওই ব্যবসায়ী। ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved