1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
থার্টি ফার্স্টে ৯৯৯-এ ফোন, শব্দদূষণের ৯৭১ অভিযোগ - Globalprime24.com
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

থার্টি ফার্স্টে ৯৯৯-এ ফোন, শব্দদূষণের ৯৭১ অভিযোগ

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ থার্টি ফার্স্ট নাইটে উচ্চস্বরে লাউড স্পিকারে গান-বাজনো ও শব্দদূষণ সংক্রান্ত সারা দেশে ৯৭১টি অভিযোগ এসেছে। এসব ফোন কলের বিপরীতে সেবা দিয়েছে সংস্থাটি। এর মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকায় ২৩৭টি কলের বিপরীতে সেবা দেওয়া হয়েছে। সোমবার (১ জানুয়ারী) দুপুরে এ তথ্য জানান পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার।

তিনি বলেন, রোববার (৩১ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত ৯৯৯-এ শব্দদূষণ সংক্রান্ত ৫২৬টি ফোনকল আসে। যাদের মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবাপ্রত্যাশী ছিলেন ১০৭ জন। রাত ১২টা ১ মিনিট থেকে সোমবার দুপুর ১টা পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত ৪৪৫টি কল এসেছে। এর মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবাপ্রত্যাশী ছিলেন ১৩০ জন। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে উচ্চস্বরে লাউডস্পিকারে গান-বাজনা বন্ধ করে শব্দদূষণ সংক্রান্ত অভিযোগগুলো নিষ্পত্তি করে।

অন্যদিকে রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় ঢাকার ধানমন্ডি-১৫ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ি থেকে একজন ৯৯৯-এ কল করে জানান, তার পাশের বাড়ির সীমানার দেওয়ালের ওপরে প্লাস্টিক শিটে ফানুস পড়ে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই তারা নিজেরা আগুন নিভিয়ে ফেলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved