থাইল্যান্ডে গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করেছে এক সেনা সদস্য। শনিবার ব্যাংককের উত্তর-পূর্বে নাখোন রতচসীমা শহরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, একটি অ্যাসল্ট রাইফেল দিয়ে পথচারীদের উপর হামলা করার আগে সেই সৈনিক ব্যারাক থেকে গাড়ি চুরি করেছিল, যা কোরাট নামেও পরিচিত।
স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন একটি বিপণীবিতানের সামনে গাড়ি থেকে নেমে গুলি করতে থাকেন। আর পথচারীরা পালানোর চেষ্টা করতে থাকেন। খবর ইত্তেফাক।