1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

ত্রিভুজ প্রেমের গল্পে ‘কাপল’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৮৫ Time View

নাবিলার বিয়ে ঠিক হয়েছে তার বাবার বাল্য বন্ধু রফিক সাহেবের ছেলে সানির সঙ্গে। কিন্তু সানির অনেক কিছুই মেলেনা নাবিলার সঙ্গে। নাবিলার বড় বোনের বিয়েতে আফতাব প্রথমবার নাবিলাকে দেখে মুগ্ধ হয়। অনেকদিন পর যখন সানির সঙ্গে নাবিলার সম্পর্ক শেষের পথে ঠিক তখন আফতাব আর নাবিলার দেখা হয় । দু’জনের ভালো বন্ধুত্ব হয়। 

আফতাব যেদিন নাবিলাকে তার ভালোবাসার কথা বলতে যাবে, ঠিক সেদিন ফিরে আসে সানি। বিয়েও ঠিক হয়ে যায় ওদের। কিন্তু শেষ মুহুর্তে নাবিলা বুঝতে পারে সে আফতাবের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সানিও ব্যপারটা বুঝতে পারে। সানি নিজে নাবিলাকে আফতাবের হাতে তুলে দেয়।

এমন ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘কাপল’। নাটকটির প্রধান তিন চরিত্রে রূপদান করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, এফ এস নাঈম ও জাকিয়া বারী মম।

মিজানুর রহমান আরিয়ান রচিত ও পরিচালিত এই টেলিফিল্মে আরো অভিনয় করেছেন ঈষিকা ও কাজী উজ্জলসহ অনেকে। নাটকটি ১৪ এপ্রিল রাত ১১.২০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved