দাগহীন উজ্জ্বল ত্বকের প্রত্যাশা থাকে সবারই। তবে পরিবেশের দূষণ, অস্বাস্থ্যকর খাবার, অনিয়মিত জীবনযাত্রা, অতিরিক্ত কেমিকেল ব্যবহার ত্বককে করে তোলে নিষ্প্রাণ। আর দেখা দেয় নানা ধরনের ত্বকের সমস্যা।
ত্বকের সমস্যা সমাধানে কত কিছুই না করে থাকেন। ফলাফল শূন্যের ঘরেই। এর জন্য ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপাদানের উপর। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন স্বাস্থ্যকর খাবার। প্রচুর পানি পান করুন। পাশাপাশি পান করুন ভেষজ চা। জেনে নিন ভেষজ কোন চাগুলো আপনার ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করতে পারে-
গ্রিন টি
আপনি গ্রিন টি খেতে পারেন। এটি সবচেয়ে সহজলভ্য ভেষজ চা। দিনে দুইবার এই চা পান করুন। এটি আপনার শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সহায়তা করবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বকের ব্রণ দূর করতে সহায়তা করবে।
ক্যামোমিল চা
ক্যামোমিল চায়ে রয়েছে নানা ধরনের স্বাস্থ্য সুবিধা। এই চা ত্বকের জ্বালা, লালভাব কমাতে পারে। সেইসঙ্গে ভালো ঘুম হতে সহায়তা করে। যা স্বাস্থ্যকর ত্বকের জন্য খুবই প্রয়োজন।
জেসমিন চা
জেসমিন বা জুঁই তেল আদি কাল থেকেই ত্বকের যত্নে ব্যবহার করা হয়। এই চাও ত্বকের জন্য দুর্দান্ত কাজ করে। এই চা বার্ধক্যজনিত লক্ষণ এবং অন্যান্য ত্বকের সমস্যার সঙ্গে লড়াই করতে সহায়তা করে। এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। যা স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে সহায়তা করে।
জবার চা
হিবিস্কাস বা জবার চা ত্বকের ব্রণ নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি আপনাকে বার্ধক্যের ছাপ থেকেও মুক্তি দেবে। এই চায়ের প্রাকৃতিক উপাদানগুলো ত্বকের মসৃণতা ও তারুণ্য ধরে রাখতে সহায়তা করবে। সূত্র: এনডিটিভি, ডেইলি-বাংলাদেশ ডটকম।