প্রত্যেকের রান্নাঘরেই আলু থাকে! আলু তো সবারই প্রিয় খাবার। এটি সব পদের সঙ্গেই বেশ মানিয়ে যায়। এতে রয়েছে নানা পুষ্টিগুণ। তবে জানেন কি রান্নাঘরের এই উপাদানটি রূপচর্চায় কতোটা উপকারী?
অতি সহজেই আলু দিয়ে ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখতে পারেন আপনি। আলুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও জিঙ্ক। এসব উপাদানসমূহ প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। এতে করে ত্বকের কালো দাগ দূর হয় ও উজ্জ্বলতা বাড়ে। এবার তবে জেনে নিন রূপচর্চার কাজে আলু কীভাবে ব্যবহার করবেন-
> চোখের নিচের কালো দাগ দূর করতে আলুর রসের প্যাক খুব কার্যকর। আলুতে থাকা ভিটামিন সি সানবার্ন বা ত্বকের যে কোনো কালো দাগ ছোপ দূর করতেও কার্যকরী।
> ত্বকের রুক্ষতা দূর করতে দুধ বা দইয়ের সঙ্গে আলুর পেস্ট মিশিয়ে নিন। এরপর সেই প্যাক লাগিয়ে রাখুন ১৫ মিনিটের জন্য। এরপর মুখ ধুয়ে নিন। আলুতে থাকা কোলাজেন আপনার ত্বক টানটান ও কোমল রাখবে। সেই সঙ্গে দূর হয়ে যাবে সব মৃত কোষ।
> আলুর রসের সঙ্গে গোলাপজল মিশিয়ে নিন। এর সঙ্গে এক টেবিল চামচ লেবুর রসও মেশান। তৈলাক্ত ত্বকে ১৫ মিনিট এটি ব্যবহার করলে তেলতেলে ভাব দূর হয়ে যাবে।
> ডিমের সাদা অংশের সঙ্গে আলুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি ত্বকের মাস্ক হিসেবে ব্যবহার করুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।
> একটি আলু ও একটি শসা একসঙ্গে ব্লেন্ড করে নিন। এতে এক টেবিল চামচ বেকিং সোডা ও এক টেবিল চামচ পানি মেশান। ক্লিনজার হিসেবে দারুণ কাজ করবে এটি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।