বর্তমানে অ্যালোভেরা সম্পর্কে কম বেশি সবারই জানা। অ্যালোভেরা এমন একটি ভেষজ গাছ যা দূর করবে আপনার ত্বকের সমস্যা সহ চুল ও হাত পায়ের সকল চর্ম সমস্যা। আজ প্রাইম টাইম প্রেসের পাঠকদের জন্য এই অ্যালোভেরার চমৎকার কিছু ঘরোয়া ব্যাবহার সম্পর্কে লিখেছেন The Wish Mall ফেসবুক পেইজের স্বত্তাধিকারী জলি প্রধান।
অ্যালোভেরা উপকারিতা
রোদে পোড়াঃ রোদে পোড়া ভাব দূর করতে অ্যালোভেরার উপরের চামড়া ফেলে দিয়ে ভিতরের জেলি অংশ ব্লেন্ড করে তাতে টমাটোর রস মিশিয়ে মুখে ১০মিনিট লাগিয়ে ধুয়ে নিলেই হবে। সপ্তাহে ৩বার এই ফেস প্যাক ব্যাবহার করলে রোদে পোড়া ছোপ ছোপ ভাব দূর হবে এবং ত্বকে উজ্জলতা ফিরে আসবে।
খুশকিঃ সাধারণত আমরা খুশকি দূর করতে যা করি তাতে উল্টা চুলের ক্ষতি হয়। খুশকি হল মাথার ভিতরের চামড়ার শুষ্ক ভাব তাই খুশকি দূরীকরণে মাথার এই চামড়া বা স্কেল্প এর যত্ন নিতে হবে। অ্যালোভেরা জেল, শশার রস আর নারকেল তেল মিশিয়ে ৩০ – ৬০ মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে ২-৩ বার এভাবে হেয়ার প্যাক লাগিয়ে নিলে এই শীতে খুশকি আর আপনাকে জালাবে না।
চুল পড়া রোধঃ এ সময়কার সবথেকে আলোচিত আর সার্বজনীন সমস্যা হল চুল পড়া । বিভিন্ন কারনে এই সমস্যা হতে পারে । তারপরেও আমরা খুবই সহজ কিন্তু অতি কার্যকর একটি সমাধান তুলে ধরছি। চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে পেঁয়াজের কোন তুলনা নেই। তার পেঁয়াজের রসের সাথে অ্যালোভেরা জেল ব্লেন্ড করে মাথার ভিতরের চামড়া বা স্কেল্প এ লাগিয়ে ৩০ মিনিট পরে শ্যাম্পু করে নিতে হবে। মাত্র কয়েক দিনেই আপনি ভাল ফলাফল দেখতে পাবেন।
পা ফাটাঃ শীতে পা ফাতা খুবই সাধারন আর বিরক্তিকর একটি সমস্যা। কিন্তু খুব সহজেই ঘরোয়া উপাদান দিয়েই এটি রোধ করা যায়। ফাটা স্থানে প্রতিদিন অ্যালোভেরার উপরের চামড়া ফেলে দিয়ে ভিতরের জেলি অংশ আর চিনি ঘষে নিতে হবে যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায়। তারপর একটি শুকনো কাপড় দিয়ে মুছে ভেসলিন লাগিয়ে ঘুমিয়ে পরুন । পরদিন থেকেই চমৎকার ফলাফল দেখতে পাবেন।
ওয়াস্কিং বার্নঃ হাত ও পায়ে ওয়াস্কিং অথবা শেভিং করলে ত্বকে জ্বালা ভাব অনুভূত হয়।সেই জ্বালা ভাব মুহূর্তেই দূর করবে একটি মাত্র সাধারণ মিশ্রণ । অ্যালোভেরা জেল ব্লেন্ড করে তাতে মধু মিশিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে । অবশ্যই এই মিশ্রণ টি অ্যাপ্লাই করার আগে ফ্রিজে ৩০ মিনিট রেখে ঠাণ্ডা করে নিতে হবে, এতে প্যাক টা লাগালে অনেক আরাম লাগবে। ওয়াস্কিং অথবা শেভিং এর পর যেকোন কিছু লাগানোর আগে অবশ্যই সেভ্লন অথবা ডেটল লাগিয়ে নিতে হবে।