1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

ত্বকের মরা চামড়া দূর করার নিয়ম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৯৭ Time View
ছবি : সংগৃহীত

রেগুলার ফেসওয়াশে ত্বকে জমে থাকা ময়লা তো দূর হয়, কিন্তু রয়ে যায় ত্বকের মরা চামড়া। এছাড়া লোমকূপের ভেতরে আটকে থাকা ময়লাও দূর করতে পারে না ফেসওয়াশ। এজন্য সপ্তাহে অন্তত একবার ব্যবহার করা চাই ঘরে তৈরি স্ক্রাব। ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস ও ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করে ত্বক উজ্জ্বল ও কোমল করবে এসব স্ক্রাব।

 

  • ১ টেবিল চামচ মোটা দানার চিনির সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। ত্বকে ঘষুন মিশ্রণটি। ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ১ চা চামচ আধা ভাঙা চালের সঙ্গে পরিমাণ মতো টক দই মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি কিছুক্ষণ ত্বকে ম্যাসাজ করে আধা ঘণ্টা অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
  • ওটমিল গুঁড়ার সঙ্গে প্রয়োজন মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্যাকটি ত্বকে ৫ মিনিট ম্যাসাজ করে অপেক্ষা করুন আরও আধা ঘণ্টা। পানির ঝাপটায় ধুয়ে নিন ত্বক।
  • ২ টেবিল চামচ বেসনের সঙ্গে পরিমাণ মতো তরল দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • ৩ টেবিল চামচ কফি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগান চক্রাকারে। কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
  • ১ চা চামচ বেকিং সোডার সঙ্গে একটি ই ক্যাপসুলের তেল ও প্রয়োজন মতো পানি মিশিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন। ২ থেকে ৩ মিনিট ম্যাসাজ করুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। পরিমাণ মতো টক দই মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved