1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে পাউরুটির প্যাক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৬৩ Time View

বেশ অনেকদিন হলো সবাই ঘরেই রয়েছেন। বাইরে যাওয়ার উপায় একেবারেই নেই। সব কিছুর সঙ্গে পার্লারও বন্ধ। ত্বকের যত্ন না নেয়ায় মলিন হয়ে যাচ্ছে দিন দিন। আপনি এক্ষেত্রে ভরসা রাখতে পারেন ঘরোয়া উপকরণের ওপর।   

যা আপনাকে খুব সহজে ত্বকের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করবে। মুখের পাশাপাশি হাত পা চুলের যত্ন নিতেও ভুল্বেন না। সপ্তাহে অন্তত একদিন একটু বাড়তি যত্ন নিন। মলিন ত্বকের জন্য ব্যবহার করতে পারেন পাউরুটি। অবাক হচ্ছেন? পাউরুটি কীভাবে ব্যবহার হবে রূপচর্চায়। জেনে নিন উপায়-

সকালের নাস্তায় পাউরুটি বা রুটি তো খাওয়াই হয়। মাঝে মাঝে একটা দুইটা বেচে যায়। সবসময় বাসি রুটি খেতে ভালোও লাগে না। ফেলেই দিতে হয় হয়তো। তবে এই বাসি পাউরুটি দিয়ে খুব সহজে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারেন আপনি। এজন্য একটি বাটিতে কুসুম গরম দুধ নিয়ে নিন। এবার এরমধ্যে পাউরুটি ভিজিয়ে নরম করুন। ভালোভাবে চটকে পেস্ট বানিয়ে নিন। এরসংগে কিছুটা চিনি মিশিয়ে ভালো করে মুখে, ঘাড়ে, গলায় স্ক্রাব করুন। লোমকূপের ময়লাগুলোও উঠে আসবে। ব্র্যান্ডেড বডিওয়াশে নিয়মিত স্নান করলে যা হয় না, তাই হয়ে যাবে এই মিশ্রণের ব্যবহারে। এই মিশ্রণের দুধ ময়েশ্চারের কাজ করবে আপনার স্কিনে। চিনিটা স্ক্রাব করবে চামড়া। পাউরুটি ভেজাটা ময়লা তোলার কাজ করবে।
এভাবে কলা আর সুজি মিশিয়েও ত্বকে স্ক্রাব করতে পারেন। তাতেও পাবেন অসাধারণ পরিবর্তন। প্রাকৃতিক এই উপাদানগুলো আপনার ত্বককে আরো বেশি সুন্দর ও স্বাস্থ্যজ্জ্বল করে তুলবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved