1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

তেজপাতায় উধাও হবে মশা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৬৭ Time View

গরমের এই সময়ে এমনিতেই মশার উপদ্রব বৃদ্ধি পায়। তার ওপর আবার ঝড় বৃষ্টি হচ্ছে! এতে বিভিন্ন জায়গায় পানি জমে মশার বংশবিস্তার ঘটছে। এতে করে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও মশার কামড়ে শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি, জ্বালা, লাল হয়ে ফুলে যাওয়া, ব্যথা হয়ে থাকে। সন্ধ্যা হলেই শুরু হয়ে যায় মশার উৎপাত। কত কিছুই না করেন মশা তাড়াতে! তবে বাজারের এসব কেমিকেল পণ্য শরীরের জন্য মারাত্মক।

জানেন কি? অতি সহজেই ঘরোয়া কিছু উপায়ে আপনি জব্দ করতে পাবেন মশাদের। এক্ষেত্রে তেজপাতা একেবারে জাদুর মতোই কাজ করে। জেনে নিন এই ঘরোয়া উপায়, যার সাহায্যে আপনি রেহাই পাবেন বিরক্তিকর মশাদের হাত থেকে।

এজন্য নিমের তেল, কর্পূর এবং তেজপাতা নিয়ে নিন। প্রথমে নিমের তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢেলে নিন। এবার তেজপাতার ওপর সেই মিশ্রিত তেল স্প্রে করুন। তারপর তেজপাতাটা পুড়িয়ে দিন। যদি বাড়িতে কোনো স্প্রে বোতল না থাকে তাহলে হাত দিয়ে তেজপাতার ওপর তেল ভালো করে লাগিয়ে নিন।

তেজপাতার ধোঁয়ায় মশা এক মুহূর্তে ঘর ছেড়ে পালাবে, এবং তেজপাতার ধোঁয়া শরীরের জন্য ক্ষতিকারক না। এছাড়াও ঘুমানোর সময় মাথার কাছে নিমের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন। যদি মশার উপদ্রব খুব বেশি হয় তাহলে সেই তেলে একটু কর্পূর মিশিয়ে নিন। এতে করে মশা আপনার ধারে কাছে আসবেনা। সূত্র: বোল্ডস্কাই, ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved