1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

তুরস্ক হবে বিশ্বের গ্যাসের কেন্দ্র : এরদোগান

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৭৯ Time View
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: সংগৃহীত।

তুরস্ক বিশ্বের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টে রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের সিলিভরি আন্ডারগ্রাউন্ড প্রাকৃতিক গ্যাস স্টোরেজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন এরদোগান। হুররিয়াত নিউজ জানিয়েছে এ খবর।

তিনি বলেন, ‘লক্ষ্য পূরণে আমরা আমাদের মিত্র দেশ এবং অংশীদারদের সঙ্গে কাজ করছি। জ্বালানি খাতকে পুরোপুরি ভিন্নভাবে গড়ে তোলা হবে।’

এরদোগান জানান, ‘জ্বালানি খাতের উন্নয়নে ২০৫৩ সালের মধ্যে বৈদেশিক নির্ভরতা ৭১ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ নামিয়ে আনা হবে।’

তুরস্কের প্রেসিডেন্ট জানান, ‘সম্প্রতি তুর্কমেনিস্তান ও আজারবাইজানের সঙ্গে ত্রিদেশীয় বৈঠকে আমরা জ্বালানি ও এবং প্রাকৃতিক গ্যাস নিয়ে আলোচনা করেছি। এতে লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে দেশগুলো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved