তুরস্ক শিশু বাচ্চাদের মতো কুর্দিদের সাথে মারামারি আর ঝগড়া করছে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, তুরস্ক মাত্র ৫ দিনের জন্য কুর্দিদের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে । যুদ্ধবিরতির প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি বলছি তারা কিছুক্ষণের জন্য বাচ্চাদের মত ঝগড়া করবে, মারামারি করবে। তবে সেটা সত্যিই ভয়াবহ ছিলো।
উল্লেখ্য যে, তুরস্ক গত ৯ অক্টোবর তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে সামরিক অভিযান শুরু করে। এ অভিযানে এখন পর্যন্ত ৫০০ জনেরও বেশি নিহতের কথা জানা গেছে।