1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

তিন মাস পর ফিরলেন মোশাররফ করিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ১০৭ Time View

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম তিন মাস পর শুটিংয়ে ফিরলেন। গেল ১লা জুন থেকে নাটকের শুটিং শুরু হয়েছে। অনেক তারকা করোনা পরিস্থিতির কারণে এই সময়ে শুটিং নিরাপদ নয় বলে বাসায় থাকার সিদ্ধান্তে ছিলেন। সেই তালিকায় ছিলেন এই অভিনেতাও। অবশেষে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। 

এরই মধ্যে আসছে ঈদের জন্য ‘বড় লোকের বেটি’ শিরোনামের একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

এর বাইরে এই অভিনেতা ‘উইশ’ নামের আরো একটি নাটকে অভিনয় করেছেন।  এরই মধ্যে এ নাটকটিরও শুটিং শেষ হয়েছে। নাটকটি নির্মান করেছেন রায়হান খান।

এছাড়া খুব শিগগির একই নির্মাতার ‘গিরগিটি’ শিরোনামের সাত পর্বের একটি ধারাবাহিকের শুটিং শুরু করবেন তিনি। এটি দীপ্ত টিভিতে প্রচারিত হবে। নাটকটি মোশাররফ করিমের নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved