1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

তিন বন্ধুর স্বপ্নের ‘অ্যাম্বোস’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৪৯ Time View

 

মোহাম্মদ ইমন:

প্রযুক্তির কল্যাণে মানুষ ঘরে বসেই অনলাইনে অর্ডার করে বিভিন্ন পণ্য ক্রয় করতে পারছেন। সময়ের পরিক্রমায় অনলাইন ব্যবসাও বেশ সুনাম কুঁড়িয়েছে। আর বর্তমান সময়ে অনলাইন ব্যবসায় তরুণ উদ্যোক্তাদের আগ্রহ অনেক। সেই আগ্রহ থেকেই তিন তরুণ মিলে প্রতিষ্ঠা করেছেন ‘অ্যাম্বোস’ অনলাইন শপ। তরুণ এই উদ্যোক্তারা হলেন, তানভীর মৃধা, মেহেদী হাসান মৃদুল ও মাহবুবুর রহমান মুন্না।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই তিন তরুণ মিলে অল্প কিছুদিন আগে ‘অনলাইনে ধোকাবাজির দিন শেষ ,আ্যাম্বোসের বাংলাদেশ’ স্লোগানে অ্যাম্বোস অনলাইন শপ চালু করেন।

তারা তিন বন্ধু মিলে পরিকল্পনা করেছেন তাদের অনলাইন শপটিতে ১১ টি ক্যাটাগরিতে প্রায় ১ লক্ষ আইটেমের পণ্য রাখবেন। গ্রাহকের চাহিদা অনুযায়ী এখানে বিদেশি ব্র্যান্ডের পণ্যের পাশাপাশি দেশী ব্র্যান্ডের পণ্যও গুরুত্ব পাবে।

এ বিষয়ে তানভীর মৃধা জানান, ‘আমি মনে করি বিদেশী ব্র্যান্ডের পাশাপাশি যদি দেশী ব্র্যান্ডের পাশে থাকা যায় তাহলে দিনশেষে বিশ্বদরবারে আমরা ইতিবাচক সাড়া পাবো’।

অ্যাম্বোসের লক্ষ্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে সুলভ মূল্যে আসল পণ্য গ্রাহকদেরকে ডেলিভারী করা এবং দেশীয় সকল ব্র্যান্ডকে নিয়ে কাজ করা। এতে করে অ্যাম্বোসের প্রোমোটার আমাদের গ্রাহকরাই হবে’।

তানভীর আরো বলেন, ‘আমরা স্বপ্ন দেখি, অ্যাম্বোস একদিন দেশের সেরা অনলাইন শপ হবে’।

‘অ্যাম্বোস’ অনলাইন শপ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved