1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

তাহসান বললেন ‘আমি অদৃশ্য পরজীবী’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ১১৫ Time View
দেশের জনপ্রিয় তারকা কণ্ঠশিল্পী তাহসান রহমান খান। ফাইল ছবি, সংগৃহীত।

জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের গুণের কথা সবার জানা। গান গেয়ে শ্রোতাপ্রিয় হয়েছেন, ছোট পর্দার অভিনয় দিয়ে হয়েছেন দর্শকপ্রিয়। করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও। সামাজিক নানা কাজের সঙ্গেও যুক্ত তিনি। আর ছোট পর্দা পেরিয়ে গত বছর চলচ্চিত্রের নায়ক হিসাবেও অভিনয় করেছেন তাহসান। 

এর বাইরেও তার আরো একটি গুণের কথা অনেক ভক্তরাই জানেন। সেটি হচ্ছে তাহসান মনের কথা কবিতার মাধ্যমেও প্রকাশ করেন। সেই ধারাবাহিকতায় ফের কবিতার মাধ্যমে নিজের অন্তরের কথা বললেন তাহসান।

তাহসানের এবারের কবিতার নাম ‘আমি অদৃশ্য পরজীবী’। সম্প্রতি তাহসান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কবিতাটি শেয়ার করেছেন। ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য তাহসানের লেখা কবিতাটি তুলে ধরা হলো-

আমি অদৃশ্য পরজীবী

গগনবিদারী চিৎকারে আমার
কারো ঘুম ভাঙে না
প্রহসনের ধরাধামে
আমি কারো করুণার পাত্র না
নিজেকে মহান প্রতিষ্ঠিত করার দৌড়ে
মন্থর গতি আমার
আমি জানি আমি কে
কতটুকু দুর্বিষহ কতটুকু উপহার
পৃথিবীর ইতিহাসে খুঁজে পাবে না
এমন কোনো উজ্জ্বল প্রাণ
যার আদ্যোপান্ত নিস্কলুষ
যে নেয়নি অসুরের ত্রাণ
ভালো খারাপের দলাদলিতে
ধরিত্রী আজ ক্ষুব্ধ
মানব সভ্যতার ইতিহাস তাই
ইতি টানতে বাধ্য
সৃষ্টির যদি শ্রেষ্ঠ জীব হয়ে থাকো
শ্রেষ্ঠত্বের প্রমাণ কিসের অর্জন
অদৃশ্য পরজীবী আমাকে নয়
তোমার রিপুর দমন প্রয়োজন
অদৃশ্য পরজীবী বিদায় নেবে সত্বর
কিন্তু পৃথিবী থাকবে ক্ষুব্ধ
বদলে যাও মানবজাতি
অথবা হয়তো তুমি বিন্দু

এদিকে অনান্য মানুষদের মতো তাহসানও ঘরবন্দী রয়েছেন। কিন্তু তিনি থেমে নেই, সম্প্রতি বাসায় থেকেই একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘কানেকশন’ নামের এ চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এটি নির্মাণ করেছেন রায়হান রাফী। এতে উঠে আসবে বর্তমানে আটকে পড়া একজোড়া কাপলের প্রেমের গল্প। এটি মিমের ইউটিউব চ্যানেলে ঈদের আগেই মুক্তি পাবে।

অন্যদিকে, করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া মানুষদের ঈদের জন্য সাহায্যার্থে বাসায় বসেই সংগীতানুষ্ঠানে অংশ নেবেন তাহসান।  ‘মিউজিক অ্যাগেইনস্ট হাঙ্গার’ শিরোনামের অনলাইন ইভেন্টে শুধু তাহসানই নয় আরো গাইবেন রাফা, মিনার ও তপু।

আগামী ২৩ মে রাত ১০টায় গাইবেন তাহসান ও রাফা। ২৪ মে একই সময়ে গান গেয়ে শোনাবেন তপু ও মিনার।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved