1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

তাহসানের প্রশংসায় রেগে গেলেন সৃজিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৫ Time View

সৃজিত মুখার্জী আর মিথিলা সোশ্যাল সাইটে নিজেদের বসন্ত বরণের ছবি পোস্ট করেছেন। মিথিলার পোস্টে এক বাংলাদেশির কমেন্ট দেখে বেশ চটেই গেছেন সৃজিত। সেখানে তাহসানকে ‘হ্যান্ডসাম’ আর সৃজিতকে ‘বুড়ো’ বলা হয়েছে।

সোশ্যাল সাইটে টুইটারে নিজেদের যুগলবন্দি ছবি পোস্ট করে ক্যাপশনে অনুপম রায়ের জনপ্রিয় গান ‘বসন্ত এসে গেছে’র চার লাইন দিয়েছেন মিথিলা।

কমেন্টবক্সে বাংলাদেশের একজন লিখেছেন, ‘তাহসান এর মতো হ্যান্ডসাম বয় ছেড়ে দিয়ে ওল্ড বয় কে ধরছে।’ এতেই চটে গেছেন সৃজিত। সেই কমেন্ট রিটুইট করে তিনি লিখেছেন, ‘আমি জানি। রোজ আয়না দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। বোটক্স আর প্লাস্টিক সার্জারির জন্য টাকা জমাচ্ছি!’

সৃজিতের ওই রিটুইটের কমেন্টবক্সে মিথিলা হাসির ইমো দিয়েছেন। এছাড়া ভক্তরা অনেক কমেন্ট করেছেন। শুভম আহমেদ যেমন লিখেছেন, ‘দরকার কী সবকিছু উত্তর দেয়ার? আপনাদের জন্য ভালোবাসা।’ মধুরা লিখেছেন, ‘মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ট্রল করা কি আর বন্ধ করবে না এরা?’

২০০৬ সালের ৩ আগস্ট বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয়। ১১ বছর পর তাদের সুখের সংসারে ভাঙন ধরে।

২০১৭ সালের জুলাই মাসে উভয়ের সম্মতিতে বিবাহবিচ্ছেদ হয় তাদের। এর পর গত বছরের ৬ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে দ্বিতীয় দাম্পত্য শুরু করেন মিথিলা। এটা তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved