1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

তাহসানের কাছে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করলেন মিথিলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৮৬ Time View

করোনাভাইরাসের এই সময়ে অনলাইনের মাধ্যমে সেলিব্রেটিরা নানাভাবে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিজেদের আপডেট জানাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার জীবনের জানা অজানা গল্প শোনালেন মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

জনপ্রিয় সাংবাদিক, গায়ক, উপস্থাপক তানভীর তারেকের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ‘জীবন যেখানে যেমন’ নামে একটি অনুষ্ঠান সাজানো হয়। আর সেই অনুষ্ঠানের অতিথি ছিলেন মিথিলা।

যেখানে নানা প্রশ্নের মধ্যে মিথিলার কাছে তানভীর জানতে চান তার এতদূর আসার পেছনে কার অবদান কেমন ছিল। উত্তরে তাহসানকে নিয়ে মিথিলা শুধু তিন লাইনেই নিজের উত্তর শেষ করে দেন। তিনি বলেন, আমি দীর্ঘ সময় তাহসানের সঙ্গে থেকেছি। আমি ওর কাছে কৃতজ্ঞ। ও যদি হেল্পফুল না হতো তাহলে এতদূর ক্যারিয়ার করতে পারতাম না।

প্রসঙ্গত, ২০০৬ সালের দিকে সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে বিয়ে হয় মিথিলার। বিয়ের পরে উভয়ে যৌথভাবে বের করেছেন একাধিক গানের অ্যালবাম। ২০১৩ সালে এই দম্পতির ঘর আলো করে আসে একমাত্র কন্যাসন্তান আইরা। এরপরে ২০১৭ সালের মে মাসে বিচ্ছেদ হয় তাদের।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved