অভিনেত্রী তামান্না ভাটিয়া। নিজের রূপের মুগ্ধতায় সবাই মাত করলেও কন্নড় ইন্ডাস্ট্রিতে এ অভিনেত্রীর পা এখনো পড়েনি। তাই এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন কন্নড় ছবিতে যেখানে তার সহ অভিনেতা হিসেবে থাকবেন কেজিএফ খ্যাত অভিনেতা ইয়াশ।
নাম ঠিক না হওয়া এই ছবিটি পরিচালনা করবেন নারথান। এই সিনেমা ভারতেই মুক্তির দেয়া হবে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে এটি হবে কন্নড় ভাষায় তামান্নার প্রথম পূর্ণাঙ্গ সিনেমা।
এর আগে কন্নড় সিনেমার অভিনেতা পুনিথ রাজকুমারের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তামান্না। এছাড়া কে.জি.এফ-চ্যাপটার ওয়ান সিনেমার আইটেম গানে নেচেছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।