1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

তানহা মৌমাছির ‘ও সাজনা’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ১০৩ Time View

সুন্দরী গ্ল্যামার গার্ল ও ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা তানহা মৌমাছি। পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় আত্নপ্রকাশ করেন। ইতোমধ্যেই তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। 

সর্বশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারর্ফম করতে দেখা গেছে। তারপর থেকে তানহা ছিলেন অধরা। আবার ধরা দিলেন এ লাস্যময়ী। কাজ করছেন নিয়মিত।

সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে মডেল হলেন তানহা। গানের শিরোনাম ‘ও সাজনা’। আলামিন ইসলামের কথায় গানটির সঙ্গীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন আমির আলি। তারা দুজনেই কলকাতায় নিয়মিত কাজ করছেন বেশ দাপটের সঙ্গে। এতে তানহার বিপরীতে মডেল হয়েছেন থাই এরফান।

ফুল এন্ড ফাইনাল এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত দুর্জয় রাজু পরিচালিত এই মিউজিক ভিডিওটি আজ (১৮ মার্চ) সন্ধ্যায় ‘অর্ক মিউজিক স্টেশন’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হতে যাচ্ছে।

মিউজিক ভিডিও নিয়ে তানহা মৌমাছি বলেন, মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ সম্পূর্ণ হয়েছে। লোকেশন এবং গান দুটোই দর্শকদের ভালো লাগবে। গানটি নিয়ে আমি অনেক আশাবাদী।

এদিকে নিমাণর্ধীন রয়েছে তানহা অভিনীত রয়েল খান পরিচালিত ‘রেড রোজ’, রাকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ ও অভিনেতা আমির সিরাজির ‘দখল’ চলচ্চিত্র। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved